الأعلى
Al-A'laa
Translation: Bangla - Taisirul Quran · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى
Open ayah 87:1তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
ٱلَّذِي خَلَقَ فَسَوَّىٰ
Open ayah 87:2যিনি সৃষ্টি করেছেন অতঃপর করেছেন (দেহের প্রতিটি অঙ্গকে) সামঞ্জস্যপূর্ণ।
وَٱلَّذِي قَدَّرَ فَهَدَىٰ
Open ayah 87:3যিনি সকল বস্তুকে পরিমাণ মত সৃষ্টি করেছেন, অতঃপর (জীবনে চলার) পথনির্দেশ করেছেন।
وَٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ
Open ayah 87:4যিনি তৃণ ইত্যাদি বের করেছেন।
فَجَعَلَهُۥ غُثَآءً أَحۡوَىٰ
Open ayah 87:5অতঃপর তাকে কাল আবর্জনায় পরিণত করেছেন।
سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰٓ
Open ayah 87:6আমি তোমাকে পড়িয়ে দেব, যার ফলে তুমি ভুলে যাবে না।
إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا يَخۡفَىٰ
Open ayah 87:7তবে ওটা বাদে যেটা আল্লাহ (রহিত করার) ইচ্ছে করবেন। তিনি জানেন যা প্রকাশ্য আর যা গোপন।
وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ
Open ayah 87:8আমি তোমার জন্য সহজপথ (অনুসরণ করা) আরো সহজ করে দেব।
فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ
Open ayah 87:9কাজেই তুমি উপদেশ দাও যদি উপদেশ উপকার দেয়।
سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ
Open ayah 87:10যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে।
وَيَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى
Open ayah 87:11আর তা উপেক্ষা করবে যে চরম হতভাগা।
ٱلَّذِي يَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ
Open ayah 87:12যে ভয়াবহ আগুনে প্রবেশ করবে।
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ
Open ayah 87:13অতঃপর সেখানে সে না (মরার মত) মরবে, আর না (বাঁচার মত) বাঁচবে।
قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ
Open ayah 87:14সাফল্য লাভ করবে সে যে নিজেকে পরিশুদ্ধ করে,
وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ
Open ayah 87:15আর তার প্রতিপালকের নাম স্মরণ করে ও নামায কায়েম করে।
بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا
Open ayah 87:16কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও,
وَٱلۡأٓخِرَةُ خَيۡرٞ وَأَبۡقَىٰٓ
Open ayah 87:17অথচ আখিরাতই অধিক উৎকৃষ্ট ও স্থায়ী।
إِنَّ هَٰذَا لَفِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ
Open ayah 87:18আগের কিতাবগুলোতে এ কথা (লিপিবদ্ধ) আছে,
صُحُفِ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ
Open ayah 87:19ইবরাহীম ও মূসার কিতাবে।