الغاشية
Al-Ghaashiya
Translation: Bangla - Taisirul Quran · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ
Open ayah 88:1(সব কিছুকে) আচ্ছন্নকারী কিয়ামাতের খবর তোমার কাছে পৌঁছেছে কি?
وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ
Open ayah 88:2কতক মুখ সেদিন নীচু হবে
عَامِلَةٞ نَّاصِبَةٞ
Open ayah 88:3হবে কর্মক্লান্ত, শ্রান্ত।
تَصۡلَىٰ نَارًا حَامِيَةٗ
Open ayah 88:4তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।
تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖ
Open ayah 88:5টগবগে ফুটন্ত ঝর্ণা থেকে তাদেরকে পান করানো হবে।
لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٖ
Open ayah 88:6কাঁটাযুক্ত শুকনো ঘাস ছাড়া তাদের জন্য আর কোন খাদ্য থাকবে না।
لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٖ
Open ayah 88:7যা পুষ্টিসাধন করবে না, আর ক্ষুধাও মিটাবে না।
وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاعِمَةٞ
Open ayah 88:8কতক মুখ সেদিন হবে আনন্দে উজ্জ্বল।
لِّسَعۡيِهَا رَاضِيَةٞ
Open ayah 88:9নিজেদের চেষ্টা-সাধনার জন্য সন্তুষ্ট।
فِي جَنَّةٍ عَالِيَةٖ
Open ayah 88:10উচ্চ মর্যাদাপূর্ণ জান্নাতে,
لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةٗ
Open ayah 88:11সেখানে শুনবে না কোন অনর্থক কথাবার্তা,
فِيهَا عَيۡنٞ جَارِيَةٞ
Open ayah 88:12সেখানে থাকবে প্রবহমান ঝর্ণা,
فِيهَا سُرُرٞ مَّرۡفُوعَةٞ
Open ayah 88:13সেখানে থাকবে উন্নত মর্যাদাসম্পন্ন আসন,
وَأَكۡوَابٞ مَّوۡضُوعَةٞ
Open ayah 88:14পানপাত্র থাকবে প্রস্তুত।
وَنَمَارِقُ مَصۡفُوفَةٞ
Open ayah 88:15সারি সারি বালিশ,
وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ
Open ayah 88:16আর থাকবে মখমল- বিছানো।
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ
Open ayah 88:17(ক্বিয়ামত হবে একথা যারা অমান্য করে) তারা কি উটের প্রতি লক্ষ্য করে না, (সৃষ্টি কুশলতায় ভরপুর ক’রে) কী ভাবে তা সৃষ্টি করা হয়েছে?
وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ
Open ayah 88:18এবং আসমানের দিকে, কীভাবে তা ঊর্ধ্বে উঠানো হয়েছে?
وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ
Open ayah 88:19এবং পর্বতমালার দিকে, কী রকম দৃঢ়ভাবে তাকে প্রতিষ্ঠিত করা হয়েছে?
وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ
Open ayah 88:20আর যমীনের দিকে, কীভাবে তাকে বিছিয়ে দেয়া হয়েছে?
فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٞ
Open ayah 88:21কাজেই তুমি তাদেরকে উপদেশ দাও, তুমি একজন উপদেশদাতা মাত্র।
لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ
Open ayah 88:22তুমি তাদের ওপর জবরদস্তিকারী নও।
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
Open ayah 88:23তবে কেউ কুফুরি করলে এবং মুখ ফিরিয়ে নিলে
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ
Open ayah 88:24আল্লাহ তাকে মহাশাস্তিতে শাস্তি দেবেন।
إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ
Open ayah 88:25তাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে।
ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم
Open ayah 88:26অতঃপর তাদের হিসাব নেয়া তো আমারই কাজ।