الفجر
Al-Fajr
Translation: Bangla - Taisirul Quran · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلۡفَجۡرِ
Open ayah 89:1ঊষার শপথ,
وَلَيَالٍ عَشۡرٖ
Open ayah 89:2(জিলহাজ্জ মাসের প্রথম) দশ রাতের শপথ,
وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ
Open ayah 89:3জোড় ও বেজোড়ের শপথ,
وَٱلَّيۡلِ إِذَا يَسۡرِ
Open ayah 89:4আর রাতের শপথ যখন তা গত হতে থাকে,
هَلۡ فِي ذَٰلِكَ قَسَمٞ لِّذِي حِجۡرٍ
Open ayah 89:5অবশ্যই এতে জ্ঞানী ব্যক্তির জন্য শপথ আছে।
أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ
Open ayah 89:6তুমি কি দেখনি তোমার প্রতিপালক ‘আদ জাতির সঙ্গে কী ব্যবহার করেছিলেন?
إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ
Open ayah 89:7উচ্চ স্তম্ভ নির্মাণকারী ইরাম গোত্রের প্রতি?
ٱلَّتِي لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِي ٱلۡبِلَٰدِ
Open ayah 89:8যার সমতুল্য অন্য কোন দেশে নির্মিত হয়নি।
وَثَمُودَ ٱلَّذِينَ جَابُواْ ٱلصَّخۡرَ بِٱلۡوَادِ
Open ayah 89:9এবং সামূদের প্রতি যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল?
وَفِرۡعَوۡنَ ذِي ٱلۡأَوۡتَادِ
Open ayah 89:10এবং (সেনা ছাউনী স্থাপনের কাজে ব্যবহৃত) কীলক-এর অধিপতি ফেরাউনের প্রতি?
ٱلَّذِينَ طَغَوۡاْ فِي ٱلۡبِلَٰدِ
Open ayah 89:11যারা দেশে সীমালঙ্ঘনমূলক আচরণ করেছিল,
فَأَكۡثَرُواْ فِيهَا ٱلۡفَسَادَ
Open ayah 89:12আর সেখানে বহু বিপর্যয় সৃষ্টি করেছিল।
فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ
Open ayah 89:13অতঃপর তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির চাবুক হানলেন
إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ
Open ayah 89:14তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখছেন (যেমন ঘাঁটিতে শত্রুর প্রতি দৃষ্টি রাখা হয়)।
فَأَمَّا ٱلۡإِنسَٰنُ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكۡرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَكۡرَمَنِ
Open ayah 89:15মানুষ এমন যে, তার প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান ক’রে, তখন সে বলে, ‘আমার রব আমাকে সম্মানিত করেছেন।’
وَأَمَّآ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَهَٰنَنِ
Open ayah 89:16আর যখন তিনি তাকে পরীক্ষা করেন তার রিযক সঙ্কুচিত ক’রে, তখন সে বলে, ‘আমার রব আমাকে লাঞ্ছিত করেছেন।’
كَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡيَتِيمَ
Open ayah 89:17না (রিযক) কক্ষনো (মান-সম্মানের মানদন্ড) নয়, বরং তোমরা ইয়াতীমের প্রতি সম্মানজনক আচরণ কর না,
وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ
Open ayah 89:18আর তোমরা ইয়াতীম মিসকিনকে খাদ্য দেয়ার জন্য পরস্পরকে উৎসাহিত কর না,
وَتَأۡكُلُونَ ٱلتُّرَاثَ أَكۡلٗا لَّمّٗا
Open ayah 89:19আর তোমরা উত্তরাধিকারীদের সব সম্পদ খেয়ে ফেল।
وَتُحِبُّونَ ٱلۡمَالَ حُبّٗا جَمّٗا
Open ayah 89:20আর তোমরা ধনসম্পদকে অতিরিক্ত ভালবাস।
كَلَّآۖ إِذَا دُكَّتِ ٱلۡأَرۡضُ دَكّٗا دَكّٗا
Open ayah 89:21এটা মোটেই ঠিক নয়, যখন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে বালি বানিয়ে দেয়া হবে,
وَجَآءَ رَبُّكَ وَٱلۡمَلَكُ صَفّٗا صَفّٗا
Open ayah 89:22আর যখন তোমার প্রতিপালক আসবেন আর ফেরেশতারা আসবে সারিবদ্ধ হয়ে,
وَجِاْيٓءَ يَوۡمَئِذِۭ بِجَهَنَّمَۚ يَوۡمَئِذٖ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكۡرَىٰ
Open ayah 89:23আর জাহান্নামকে সেদিন (সামনাসামনি) আনা হবে। সেদিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু তখন এ উপলব্ধি তার কী কাজে আসবে?
يَقُولُ يَٰلَيۡتَنِي قَدَّمۡتُ لِحَيَاتِي
Open ayah 89:24সে বলবে, ‘হায়! আমার (এখনকার) জীবনের জন্য যদি আমি (সৎকর্ম) আগে পাঠাতাম!
فَيَوۡمَئِذٖ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٞ
Open ayah 89:25অতঃপর সেদিন তাঁর শাস্তির মত শাস্তি কেউ দিতে পারবে না
وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٞ
Open ayah 89:26এবং তাঁর বাঁধনের মত কেউ বাঁধতে পারবে না।
يَٰٓأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّةُ
Open ayah 89:27(অপর দিকে নেককার লোককে বলা হবে) হে প্রশান্ত আত্মা!
ٱرۡجِعِيٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةٗ مَّرۡضِيَّةٗ
Open ayah 89:28তোমার রব-এর দিকে ফিরে এসো সন্তুষ্ট হয়ে এবং (তোমার রব-এর) সন্তুষ্টির পাত্র হয়ে।
فَٱدۡخُلِي فِي عِبَٰدِي
Open ayah 89:29অতঃপর আমার (নেক) বান্দাহদের মধ্যে শামিল হও
وَٱدۡخُلِي جَنَّتِي
Open ayah 89:30আর আমার জান্নাতে প্রবেশ কর।