الفجر
Al-Fajr
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلۡفَجۡرِ
Open ayah 89:1শপথ ঊষার,
وَلَيَالٍ عَشۡرٖ
Open ayah 89:2শপথ দশ রাতের,
وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ
Open ayah 89:3শপথ জোড় ও বেজোড়ের
وَٱلَّيۡلِ إِذَا يَسۡرِ
Open ayah 89:4শপথ রাতের, যখন তা গত হতে থাকে,
هَلۡ فِي ذَٰلِكَ قَسَمٞ لِّذِي حِجۡرٍ
Open ayah 89:5এর মধ্যে কি বোধসম্পন্ন ব্যক্তির জন্য কসম আছে?
أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ
Open ayah 89:6তুমি কি লক্ষ করোনি, তোমার রব আ’দ বংশের সাথে কেমন আচরণ করেছিলেন?
إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ
Open ayah 89:7ইরাম গোত্রের সাথে, যারা সুউচ্চ স্তম্ভের অধিকারী ছিল।
ٱلَّتِي لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِي ٱلۡبِلَٰدِ
Open ayah 89:8পৃথিবীতে তাদের মতো আর কাউকে সৃষ্টি করা হয়নি।
وَثَمُودَ ٱلَّذِينَ جَابُواْ ٱلصَّخۡرَ بِٱلۡوَادِ
Open ayah 89:9এবং সামূদ গোত্রের সাথে, যারা উপত্যকায় পাথর কেটে (ঘর নির্মাণ) করেছিল।
وَفِرۡعَوۡنَ ذِي ٱلۡأَوۡتَادِ
Open ayah 89:10এবং বহু কীলকের অধিপতি ফিরআউনের সাথে,
ٱلَّذِينَ طَغَوۡاْ فِي ٱلۡبِلَٰدِ
Open ayah 89:11যারা দেশে সীমালঙ্ঘন করেছিল।
فَأَكۡثَرُواْ فِيهَا ٱلۡفَسَادَ
Open ayah 89:12অতঃপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল।
فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ
Open ayah 89:13অতঃপর তোমার রব তাদের শাস্তির কশাঘাত করলেন।
إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ
Open ayah 89:14নিশ্চয় তোমার রব সতর্ক দৃষ্টি রাখেন।
فَأَمَّا ٱلۡإِنسَٰنُ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكۡرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَكۡرَمَنِ
Open ayah 89:15মানুষ এমন যে, যখন তার রব তাকে পরীক্ষা করেন; অতঃপর তাকে সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন সে বলে, আমার রব আমাকে সম্মান দান করেছেন।
وَأَمَّآ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَهَٰنَنِ
Open ayah 89:16এবং যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর রিযিক সংকুচিত করে দেন, তখন সে বলে, আমার রব আমাকে হেয় করেছেন।
كَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡيَتِيمَ
Open ayah 89:17না, কখনো নয়, বরং তোমরা ইয়াতীমকে সম্মান করো না।
وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ
Open ayah 89:18এবং মিসকীনকে খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত করো না।
وَتَأۡكُلُونَ ٱلتُّرَاثَ أَكۡلٗا لَّمّٗا
Open ayah 89:19এবং তোমরা উত্তরাধিকারীদের সম্পত্তি সম্পূর্ণরূপে খেয়ে ফেলো
وَتُحِبُّونَ ٱلۡمَالَ حُبّٗا جَمّٗا
Open ayah 89:20এবং তোমরা ধন-সম্পদকে প্রাণভরে ভালোবাসো।
كَلَّآۖ إِذَا دُكَّتِ ٱلۡأَرۡضُ دَكّٗا دَكّٗا
Open ayah 89:21না, এটা অনুচিত। যখন পৃথিবী চূর্ণ-বিচূর্ণ হবে
وَجَآءَ رَبُّكَ وَٱلۡمَلَكُ صَفّٗا صَفّٗا
Open ayah 89:22এবং তোমার রব ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন,
وَجِاْيٓءَ يَوۡمَئِذِۭ بِجَهَنَّمَۚ يَوۡمَئِذٖ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكۡرَىٰ
Open ayah 89:23এবং সেদিন জাহান্নামকে নিয়ে আসা হবে, সেদিন মানুষ উপলদ্ধি করবে। কিন্তু তার এই উপলদ্ধি কী কাজে আসবে?
يَقُولُ يَٰلَيۡتَنِي قَدَّمۡتُ لِحَيَاتِي
Open ayah 89:24সে বলবে, হায়! এ জীবনের জন্য আমি যদি আগে কিছু পাঠাতাম!
فَيَوۡمَئِذٖ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٞ
Open ayah 89:25সেদিন তার শাস্তির মতো শাস্তি কেউ দিতে পারবে না।
وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٞ
Open ayah 89:26এবং তার বাঁধার মতো কেউ বাঁধতে পারবে না।
يَٰٓأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّةُ
Open ayah 89:27হে প্রশান্তচিত্ত,
ٱرۡجِعِيٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةٗ مَّرۡضِيَّةٗ
Open ayah 89:28তুমি তোমার রবের নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।
فَٱدۡخُلِي فِي عِبَٰدِي
Open ayah 89:29অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও
وَٱدۡخُلِي جَنَّتِي
Open ayah 89:30এবং আমার জান্নাতে প্রবেশ করো।