البلد
Al-Balad
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ
Open ayah 90:1আমি শপথ করছি এই নগরীর,
وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ
Open ayah 90:2আর তুমি এই নগরীর অধিবাসী
وَوَالِدٖ وَمَا وَلَدَ
Open ayah 90:3শপথ জনকের ও যা সে জন্ম দিয়েছে।
لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ
Open ayah 90:4নিশ্চয় আমি মানুষকে কষ্টের মাঝে সৃষ্টি করেছি।
أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٞ
Open ayah 90:5সে কি মনে করে যে, তার ওপর কেউ ক্ষমতাবান হবে না?
يَقُولُ أَهۡلَكۡتُ مَالٗا لُّبَدًا
Open ayah 90:6সে বলে, আমি প্রচুর ধন-সম্পদ নিঃশেষ করেছি।
أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ
Open ayah 90:7সে কি মনে করে, তাকে কেউ দেখেনি?
أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ
Open ayah 90:8আমি কি তার জন্য দুটি চোখ সৃষ্টি করিনি?
وَلِسَانٗا وَشَفَتَيۡنِ
Open ayah 90:9এবং একটি জিহ্বা ও দুই ঠোঁট?
وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ
Open ayah 90:10বস্তুত, আমি তাকে দুটি পথ প্রদর্শন করেছি।
فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ
Open ayah 90:11কিন্তু সে বন্ধুর গিরিপথে প্রবেশ করেনি।
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ
Open ayah 90:12এবং কীসে তোমাকে জানাবে, বন্ধুর গিরিপথটি কী?
فَكُّ رَقَبَةٍ
Open ayah 90:13তা হচ্ছে দাসমুক্তি,
أَوۡ إِطۡعَٰمٞ فِي يَوۡمٖ ذِي مَسۡغَبَةٖ
Open ayah 90:14অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্যদান
يَتِيمٗا ذَا مَقۡرَبَةٍ
Open ayah 90:15ইয়াতীম আত্মীয়কে,
أَوۡ مِسۡكِينٗا ذَا مَتۡرَبَةٖ
Open ayah 90:16অথবা ধূলি-ধূসরিত মিসকীনকে।
ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ
Open ayah 90:17অতঃপর তারা অন্তর্ভুক্ত হয়, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় অনুগ্রহের।
أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ
Open ayah 90:18তারাই সৌভাগ্যশালী।
وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ
Open ayah 90:19যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।
عَلَيۡهِمۡ نَارٞ مُّؤۡصَدَةُۢ
Open ayah 90:20তাদের ওপর থাকবে পরিবেষ্টনকারী আগুন।