الغاشية

Al-Ghaashiya

The Overwhelming · Surah 88 · Ayahs: 26 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ

    Open ayah 88:1

    তোমার কাছে আচ্ছন্নকারী কিয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?

  2. وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ

    Open ayah 88:2

    অনেক মুখমণ্ডল সেদিন হবে ভীত অবনত,

  3. عَامِلَةٞ نَّاصِبَةٞ

    Open ayah 88:3

    ক্লিষ্ট, ক্লান্ত।

  4. تَصۡلَىٰ نَارًا حَامِيَةٗ

    Open ayah 88:4

    তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।

  5. تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖ

    Open ayah 88:5

    তাদের ফুটন্ত পানির ঝরনা থেকে পান করানো হবে।

  6. لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٖ

    Open ayah 88:6

    কাঁটাভরা ঝাড় ব্যতীত তাদের জন্যে কোনো খাদ্য থাকবে না।

  7. لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٖ

    Open ayah 88:7

    এটা তাদের পুষ্ট করবে না এবং ক্ষুধা নিবারণও করবে না।

  8. وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاعِمَةٞ

    Open ayah 88:8

    অনেক মুখমণ্ডল সেদিন হবে আনন্দোজ্জ্বল,

  9. لِّسَعۡيِهَا رَاضِيَةٞ

    Open ayah 88:9

    তাদের কর্মচেষ্টার কারণে সন্তুষ্ট।

  10. فِي جَنَّةٍ عَالِيَةٖ 

    Open ayah 88:10

    তারা থাকবে সুউচ্চ জান্নাতে।

  11. لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةٗ

    Open ayah 88:11

    সেখানে তারা শুনবে না কোনো অনর্থক কথা।

  12. فِيهَا عَيۡنٞ جَارِيَةٞ

    Open ayah 88:12

    সেখানে থাকবে প্রবাহিত ঝরনাধারা।

  13. فِيهَا سُرُرٞ مَّرۡفُوعَةٞ

    Open ayah 88:13

    সেখানে থাকবে উন্নত আসন।

  14. وَأَكۡوَابٞ مَّوۡضُوعَةٞ

    Open ayah 88:14

    এবং সুসজ্জিত পানপাত্র

  15. وَنَمَارِقُ مَصۡفُوفَةٞ

    Open ayah 88:15

    এবং সারি সারি তাকিয়া

  16. وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ

    Open ayah 88:16

    এবং বিছানো গালিচা।

  17. أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ

    Open ayah 88:17

    তারা কি উটের প্রতি লক্ষ করে না যে, তা কীভাবে সৃষ্টি করা হয়েছে?

  18. وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ

    Open ayah 88:18

    এবং আকাশের প্রতি (লক্ষ করে না) যে, তা কীভাবে উঁচু করা হয়েছে?

  19. وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ

    Open ayah 88:19

    এবং পাহাড়ের দিকে, তা কীভাবে স্থাপন করা হয়েছে?

  20. وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ 

    Open ayah 88:20

    এবং পৃথিবীর দিকে, তা কীভাবে বিস্তৃত করা হয়েছে?

  21. فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٞ

    Open ayah 88:21

    অতএব, তুমি উপদেশ দাও, তুমি তো কেবল একজন উপদেশদাতা।

  22. لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ

    Open ayah 88:22

    তুমি তাদের ওপর শক্তি প্রয়োগকারী নও।

  23. إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ

    Open ayah 88:23

    কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কুফুরি করে,

  24. فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ

    Open ayah 88:24

    আল্লাহ তাকে মহা শাস্তি দেবেন।

  25. إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ

    Open ayah 88:25

    নিশ্চয় তাদের প্রত্যাবর্তন হবে আমারই নিকট,

  26. ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم

    Open ayah 88:26

    অতঃপর তাদের হিসাব-নিকাশের দায়িত্ব আমারই।