الأعلى

Al-A'laa

The Most High · Surah 87 · Ayahs: 19 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى

    Open ayah 87:1

    তুমি তোমার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা বর্ণনা করো।

  2. ٱلَّذِي خَلَقَ فَسَوَّىٰ

    Open ayah 87:2

    যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।

  3. وَٱلَّذِي قَدَّرَ فَهَدَىٰ

    Open ayah 87:3

    এবং যিনি সুপরিমিত করেছেন ও পথপ্রদর্শন করেছেন।

  4. وَٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ

    Open ayah 87:4

    এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,

  5. فَجَعَلَهُۥ غُثَآءً أَحۡوَىٰ

    Open ayah 87:5

    পরে তা ধূসর আবর্জনায় পরিণত করেছেন।

  6. سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰٓ

    Open ayah 87:6

    আমি তোমাকে পাঠ করাতে থাকব, ফলে তুমি বিস্মৃত হবে না।

  7. إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا يَخۡفَىٰ

    Open ayah 87:7

    তবে আল্লাহ যা ইচ্ছা করেন—তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।

  8. وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ

    Open ayah 87:8

    আমি তোমাকে সহজ পথ সহজতর করে দেবে।

  9. فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ

    Open ayah 87:9

    তাই উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসূ হয়।

  10. سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ 

    Open ayah 87:10

    যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে।

  11. وَيَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى

    Open ayah 87:11

    আর যে হতভাগা, সে তা উপেক্ষা করবে,

  12. ٱلَّذِي يَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ

    Open ayah 87:12

    যে মহা-আগুনে প্রবেশ করবে।

  13. ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ

    Open ayah 87:13

    অতঃপর সেখানে সে মরবেও না, বাঁচবেও না।

  14. قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ

    Open ayah 87:14

    নিশ্চয়ই সে সফল হবে যে পরিশুদ্ধ হয়,

  15. وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ

    Open ayah 87:15

    এবং তার রবের নাম স্মরণ করে, অতঃপর সালাত আদায় করে।

  16. بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا

    Open ayah 87:16

    বস্তুত তোমরা পার্থিব-জীবনকে অগ্রাধিকার দাও,

  17. وَٱلۡأٓخِرَةُ خَيۡرٞ وَأَبۡقَىٰٓ

    Open ayah 87:17

    অথচ পরকালই উৎকৃষ্ট ও স্থায়ী।

  18. إِنَّ هَٰذَا لَفِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ

    Open ayah 87:18

    নিশ্চয় এটা (কথাটা) আছে পূর্ববতী সহীফাসমূহে;

  19. صُحُفِ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ

    Open ayah 87:19

    ইবরাহীম ও মূসার সহীফাসমূহে।