الإنشقاق
Al-Inshiqaaq
Translation: Bangla - Muhiuddin Khan · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ
Open ayah 84:1যখন আকাশ বিদীর্ণ হবে,
وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ
Open ayah 84:2ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত
وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ
Open ayah 84:3এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।
وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ
Open ayah 84:4এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।
وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ
Open ayah 84:5এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।
يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحٗا فَمُلَٰقِيهِ
Open ayah 84:6হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।
فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ
Open ayah 84:7যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে
فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابٗا يَسِيرٗا
Open ayah 84:8তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا
Open ayah 84:9এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে
وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ
Open ayah 84:10এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে,
فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورٗا
Open ayah 84:11সে মৃত্যুকে আহ্বান করবে,
وَيَصۡلَىٰ سَعِيرًا
Open ayah 84:12এবং জাহান্নামে প্রবেশ করবে।
إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا
Open ayah 84:13সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল।
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ
Open ayah 84:14সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না।
بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرٗا
Open ayah 84:15কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।
فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ
Open ayah 84:16আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার
وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ
Open ayah 84:17এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে
وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ
Open ayah 84:18এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,
لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٖ
Open ayah 84:19নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে।
فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ
Open ayah 84:20অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না?
وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩
Open ayah 84:21যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।
بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ
Open ayah 84:22বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে।
وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ
Open ayah 84:23তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন।
فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ
Open ayah 84:24অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ
Open ayah 84:25কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।