الفجر
Al-Fajr
Translation: Bangla - Bayaan Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلۡفَجۡرِ
Open ayah 89:1কসম ভোরবেলার।
وَلَيَالٍ عَشۡرٖ
Open ayah 89:2কসম দশ রাতের।
وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ
Open ayah 89:3কসম জোড় ও বিজোড়ের।
وَٱلَّيۡلِ إِذَا يَسۡرِ
Open ayah 89:4কসম রাতের, যখন তা বিদায় নেয়।
هَلۡ فِي ذَٰلِكَ قَسَمٞ لِّذِي حِجۡرٍ
Open ayah 89:5এর মধ্যে কি বোধশক্তিসম্পন্ন ব্যক্তির জন্য কসম আছে?
أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ
Open ayah 89:6তুমি কি দেখনি তোমার রব কিরূপ আচরণ করেছেন ‘আদ জাতির সাথে?
إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ
Open ayah 89:7ইরাম গোত্রের সাথে, যারা ছিল সুউচ্চ স্তম্ভের অধিকারী?
ٱلَّتِي لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِي ٱلۡبِلَٰدِ
Open ayah 89:8যার সমতুল্য কোন দেশে সৃষ্টি করা হয়নি।
وَثَمُودَ ٱلَّذِينَ جَابُواْ ٱلصَّخۡرَ بِٱلۡوَادِ
Open ayah 89:9আর সামূদ সম্প্রদায়, যারা উপত্যকায় পাথর কেটে বাড়ি ঘর নির্মাণ করেছিল?
وَفِرۡعَوۡنَ ذِي ٱلۡأَوۡتَادِ
Open ayah 89:10আর ফির‘আউন, সেনাছাউনীর অধিপতি?
ٱلَّذِينَ طَغَوۡاْ فِي ٱلۡبِلَٰدِ
Open ayah 89:11যারা সকল দেশে সীমা ছাড়িয়ে গিয়েছিল।
فَأَكۡثَرُواْ فِيهَا ٱلۡفَسَادَ
Open ayah 89:12অতঃপর তারা সেখানে বিপর্যয় বাড়িয়ে দিয়েছিল।
فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ
Open ayah 89:13ফলে তোমার রব তাদের উপর আযাবের কশাঘাত মারলেন।
إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ
Open ayah 89:14নিশ্চয় তোমার রব ঘাঁটিতেই।* *مرصاد অর্থ ঘাঁটি, যেখানে কোন লোক তার শত্রুর অজান্তে তার অপেক্ষায় ওঁত পেতে থাকে এবং শত্রুকে বাগে পেয়েই আক্রমণ করে। এখানে আল্লাহর ক্ষেত্রে শব্দটি সতর্ক দৃষ্টি রাখা, অর্থে ব্যবহৃত হয়েছে।
فَأَمَّا ٱلۡإِنسَٰنُ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكۡرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَكۡرَمَنِ
Open ayah 89:15আর মানুষ তো এমন যে, যখন তার রব তাকে পরীক্ষা করেন, অতঃপর তাকে সম্মান দান করেন এবং অনুগ্রহ প্রদান করেন, তখন সে বলে, ‘আমার রব আমাকে সম্মানিত করেছেন।
وَأَمَّآ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَهَٰنَنِ
Open ayah 89:16আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার উপর তার রিয্ককে সঙ্কুচিত করে দেন, তখন সে বলে, ‘আমার রব আমাকে অপমানিত করেছেন’।
كَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡيَتِيمَ
Open ayah 89:17কখনো নয়, বরং তোমরা ইয়াতীমদের দয়া-অনুগ্রহ প্রদর্শন কর না।
وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ
Open ayah 89:18আর তোমরা মিসকীনদের খাদ্যদানে পরষ্পরকে উৎসাহিত কর না।
وَتَأۡكُلُونَ ٱلتُّرَاثَ أَكۡلٗا لَّمّٗا
Open ayah 89:19আর তোমরা উত্তরাধিকারের সম্পত্তি সম্পূর্ণরূপে ভক্ষণ কর।
وَتُحِبُّونَ ٱلۡمَالَ حُبّٗا جَمّٗا
Open ayah 89:20আর তোমরা ধন-সম্পদকে অতিশয় ভালবাস।
كَلَّآۖ إِذَا دُكَّتِ ٱلۡأَرۡضُ دَكّٗا دَكّٗا
Open ayah 89:21কখনো নয়, যখন যমীনকে চূর্ণ-বিচূর্ণ করা হবে পরিপূর্ণভাবে।
وَجَآءَ رَبُّكَ وَٱلۡمَلَكُ صَفّٗا صَفّٗا
Open ayah 89:22আর তোমার রব ও ফেরেশতাগণ উপস্থিত হবেন সারিবদ্ধভাবে।
وَجِاْيٓءَ يَوۡمَئِذِۭ بِجَهَنَّمَۚ يَوۡمَئِذٖ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكۡرَىٰ
Open ayah 89:23আর সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তার কী উপকারে আসবে?
يَقُولُ يَٰلَيۡتَنِي قَدَّمۡتُ لِحَيَاتِي
Open ayah 89:24সে বলবে, ‘হায়! যদি আমি কিছু আগে পাঠাতাম আমার এ জীবনের জন্য’!
فَيَوۡمَئِذٖ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٞ
Open ayah 89:25অতঃপর সেদিন তাঁর আযাবের মত আযাব কেউ দিতে পারবে না।
وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٞ
Open ayah 89:26আর কেউ তাঁর বাঁধার মত বাঁধতে পারবে না।
يَٰٓأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّةُ
Open ayah 89:27হে প্রশান্ত আত্মা!
ٱرۡجِعِيٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةٗ مَّرۡضِيَّةٗ
Open ayah 89:28তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্টচিত্তে, সন্তোষভাজন হয়ে।
فَٱدۡخُلِي فِي عِبَٰدِي
Open ayah 89:29অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও।
وَٱدۡخُلِي جَنَّتِي
Open ayah 89:30আর প্রবেশ কর আমার জান্নাতে।