الأعلى
Al-A'laa
Translation: Bangla - Mujibur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى
Open ayah 87:1তুমি তোমার সুমহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
ٱلَّذِي خَلَقَ فَسَوَّىٰ
Open ayah 87:2যিনি সৃষ্টি করেছেন, অতঃপর যথাযথভাবে সমন্বিত করেছেন,
وَٱلَّذِي قَدَّرَ فَهَدَىٰ
Open ayah 87:3এবং যিনি নিয়ন্ত্রণ করেছেন, তারপর পথ দেখিয়েছেন,
وَٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ
Open ayah 87:4এবং যিনি তৃণাদী উৎপন্ন করেছেন,
فَجَعَلَهُۥ غُثَآءً أَحۡوَىٰ
Open ayah 87:5পরে ওকে বিশুস্ক বিমলিন করেছেন,
سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰٓ
Open ayah 87:6অচিরেই আমি তোমাকে পাঠ করাব, ফলে তুমি বিস্মৃত হবেনা –
إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا يَخۡفَىٰ
Open ayah 87:7আল্লাহ যা ইচ্ছা করবেন তদ্ব্যতীত, নিশ্চয়ই তিনি প্রকাশ্য ও গুপ্ত বিষয় জ্ঞাত আছেন,
وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ
Open ayah 87:8আমি তোমার জন্য কল্যাণের পথকে সহজ করে দিব।
فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ
Open ayah 87:9অতএব উপদেশ যদি ফলপ্রসু হয় তাহলে উপদেশ প্রদান কর।
سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ
Open ayah 87:10যারা ভয় করে তারা উপদেশ গ্রহণ করবে।
وَيَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى
Open ayah 87:11আর ওটা উপেক্ষা করবে সে, যে নিতান্ত হতভাগা।
ٱلَّذِي يَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ
Open ayah 87:12সে ভয়াবহ অগ্নিকুন্ডে প্রবেশ করবে।
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ
Open ayah 87:13অতঃপর সে সেখানে মরবেও না, বাঁচবেও না।
قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ
Open ayah 87:14নিশ্চয়ই সে সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করে।
وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ
Open ayah 87:15এবং স্বীয় রবের নাম স্মরণ করে ও সালাত আদায় করে।
بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا
Open ayah 87:16কিন্তু তোমরা পার্থিব জীবনকে পছন্দ করে থাক,
وَٱلۡأٓخِرَةُ خَيۡرٞ وَأَبۡقَىٰٓ
Open ayah 87:17অথচ আখিরাতের জীবনই উত্তম ও অবিনশ্বর।
إِنَّ هَٰذَا لَفِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ
Open ayah 87:18নিশ্চয়ই এটা পূর্ববর্তী গ্রন্থসমূহে (বিদ্যমান) আছে।
صُحُفِ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ
Open ayah 87:19(বিশেষতঃ) ইবরাহীম ও মূসার গ্রন্থসমূহে।