الغاشية
Al-Ghaashiya
Translation: Bangla - Mujibur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ
Open ayah 88:1তোমার কাছে কি সমাচ্ছন্নকারী সংবাদ পৌঁছেছে?
وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ
Open ayah 88:2সেদিন বহু মুখমন্ডল অবনত হবে;
عَامِلَةٞ نَّاصِبَةٞ
Open ayah 88:3কর্মক্লান্ত পরিশ্রান্তভাবে;
تَصۡلَىٰ نَارًا حَامِيَةٗ
Open ayah 88:4তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে;
تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖ
Open ayah 88:5তাদেরকে উত্তপ্ত প্রস্রবণ হতে পান করানো হবে,
لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٖ
Open ayah 88:6তাদের জন্য বিষাক্ত কন্টক ব্যতীত খাদ্য নেই –
لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٖ
Open ayah 88:7যা তাদেরকে পুষ্ট করবেনা এবং তাদের ক্ষুধাও নিবৃত্ত করবেনা।
وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاعِمَةٞ
Open ayah 88:8বহু মুখমন্ডল হবে সেদিন আনন্দোজ্জ্বল –
لِّسَعۡيِهَا رَاضِيَةٞ
Open ayah 88:9নিজেদের কর্মসাফল্যে পরিতৃপ্ত,
فِي جَنَّةٍ عَالِيَةٖ
Open ayah 88:10সমুন্নত কাননে অবস্থিতি হবে –
لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةٗ
Open ayah 88:11সেখানে তারা অবান্তর বাক্য শুনবেনা।
فِيهَا عَيۡنٞ جَارِيَةٞ
Open ayah 88:12সেখানে আছে প্রবহমান ঝর্ণাধারা –
فِيهَا سُرُرٞ مَّرۡفُوعَةٞ
Open ayah 88:13তন্মধ্যে রয়েছে সমুচ্চ আসনসমূহ;
وَأَكۡوَابٞ مَّوۡضُوعَةٞ
Open ayah 88:14এবং সুরক্ষিত পান পাত্রসমূহ,
وَنَمَارِقُ مَصۡفُوفَةٞ
Open ayah 88:15ও সারি সারি তাকিয়াসমূহ,
وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ
Open ayah 88:16এবং সম্প্রসারিত গালিচাসমূহ।
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ
Open ayah 88:17তাহলে কি তারা উষ্ট্র পালের দিকে লক্ষ্য করেনা যে, কিভাবে ওকে সৃষ্টি করা হয়েছে?
وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ
Open ayah 88:18এবং আকাশের দিকে যে, কিভাবে ওটাকে সমুচ্চ করা হয়েছে?
وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ
Open ayah 88:19এবং পর্বতমালার দিকে যে, কিভাবে ওটা দৃঢ়ভাবে স্থাপন করা হয়েছে?
وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ
Open ayah 88:20এবং ভূতলের দিকে যে, কিভাবে ওটাকে সমতল করা হয়েছে?
فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٞ
Open ayah 88:21অতএব তুমি উপদেশ দিতে থাক, তুমিতো একজন উপদেশ দাতা মাত্র।
لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ
Open ayah 88:22তুমি তাদের কর্মনিয়ন্ত্রক নও।
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
Open ayah 88:23তবে কেহ মুখ ফিরিয়ে নিলে ও কুফরী করলে –
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ
Open ayah 88:24আল্লাহ তাকে কঠোর দন্ডে দন্ডিত করবেন।
إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ
Open ayah 88:25নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তন আমারই নিকট।
ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم
Open ayah 88:26অতঃপর আমারই নিকট তাদের হিসাব-নিকাশ (গ্রহণের ভার)।