الطارق
At-Taariq
Translation: Bangla - Mujibur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ
Open ayah 86:1শপথ আকাশের এবং রাতে যা আবির্ভূত হয় তার;
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ
Open ayah 86:2তুমি কী জান রাতে যা আবির্ভূত হয় তা কি?
ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ
Open ayah 86:3ওটা দীপ্তিমান নক্ষত্র!
إِن كُلُّ نَفۡسٖ لَّمَّا عَلَيۡهَا حَافِظٞ
Open ayah 86:4প্রত্যেক জীবের উপরই সংরক্ষক রয়েছে।
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ
Open ayah 86:5সুতরাং মানুষের চিন্তা করা উচিত যে, তাকে কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে।
خُلِقَ مِن مَّآءٖ دَافِقٖ
Open ayah 86:6তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি হতে,
يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ
Open ayah 86:7এটা নির্গত হয় পৃষ্ঠদেশ ও পঞ্জরাস্থির মধ্য হতে।
إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٞ
Open ayah 86:8নিশ্চয়ই তিনি তার পুনরাবর্তনে ক্ষমতাবান।
يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ
Open ayah 86:9যেদিন গোপন বিষয়সমূহ পরীক্ষা করা হবে –
فَمَا لَهُۥ مِن قُوَّةٖ وَلَا نَاصِرٖ
Open ayah 86:10সেদিন তার কোন ক্ষমতা থাকবেনা এবং সাহায্যকারীও না।
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ
Open ayah 86:11শপথ আসমানের যা ধারণ করে বৃষ্টি,
وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ
Open ayah 86:12এবং শপথ যমীনের যা বিদীর্ণ হয়,
إِنَّهُۥ لَقَوۡلٞ فَصۡلٞ
Open ayah 86:13নিশ্চয়ই ইহা (আল কুরআন) মীমাংসাকারী বাণী,
وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ
Open ayah 86:14এবং এটা নিরর্থক নয়।
إِنَّهُمۡ يَكِيدُونَ كَيۡدٗا
Open ayah 86:15তারা ভীষণ ষড়যন্ত্র করে,
وَأَكِيدُ كَيۡدٗا
Open ayah 86:16আর আমিও ভীষণ কৌশল করি।
فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا
Open ayah 86:17অতএব কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে অবকাশ দাও কিছু কালের জন্য।