التغابن
At-Taghaabun
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
يُسَبِّحُ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۖ لَهُ ٱلۡمُلۡكُ وَلَهُ ٱلۡحَمۡدُۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ
Open ayah 64:1আসমান ও যমিনে যা-কিছু আছে, সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই। তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান।
هُوَ ٱلَّذِي خَلَقَكُمۡ فَمِنكُمۡ كَافِرٞ وَمِنكُم مُّؤۡمِنٞۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٌ
Open ayah 64:2তিনিই তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ হয় কাফির এবং কেউ হয় মু’মিন। আল্লাহ সে ব্যাপারে সম্যক দ্রষ্টা—যা তোমরা করো।
خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّ وَصَوَّرَكُمۡ فَأَحۡسَنَ صُوَرَكُمۡۖ وَإِلَيۡهِ ٱلۡمَصِيرُ
Open ayah 64:3তিনি আসমান ও যমিনকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদের আকৃতি দান করেছেন, অতঃপর সুন্দর করেছেন তোমাদের আকৃতি। তাঁরই কাছে প্রত্যাবর্তন।
يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَيَعۡلَمُ مَا تُسِرُّونَ وَمَا تُعۡلِنُونَۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ
Open ayah 64:4আসমান ও যমিনে যা আছে, তিনি তা জানেন। তিনি আরও জানেন তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ্য করো। আল্লাহ অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক জ্ঞাত।
أَلَمۡ يَأۡتِكُمۡ نَبَؤُاْ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَبۡلُ فَذَاقُواْ وَبَالَ أَمۡرِهِمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ
Open ayah 64:5ইতোপূর্বে যারা কুফুরি করেছে, তাদের বৃত্তান্ত কি তোমাদের কাছে পৌঁছেনি? তারা তাদের কাজের মন্দ পরিণাম আস্বাদন করেছে, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
ذَٰلِكَ بِأَنَّهُۥ كَانَت تَّأۡتِيهِمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ فَقَالُوٓاْ أَبَشَرٞ يَهۡدُونَنَا فَكَفَرُواْ وَتَوَلَّواْۖ وَّٱسۡتَغۡنَى ٱللَّهُۚ وَٱللَّهُ غَنِيٌّ حَمِيدٞ
Open ayah 64:6এটা এ কারণে যে, তাদের কাছে তাদের রাসূলগণ প্রকাশ্য নিদর্শনাবলীসহ আসত, তখন তারা বলত, মানুষই কি আমাদের হিদায়াত দান করবে? অতঃপর তারা কাফির হয়ে গেল এবং মুখ ফিরিয়ে নিল। তাই আল্লাহ বিমুখ হলেন, আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।
زَعَمَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَن لَّن يُبۡعَثُواْۚ قُلۡ بَلَىٰ وَرَبِّي لَتُبۡعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِمَا عَمِلۡتُمۡۚ وَذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ
Open ayah 64:7কাফিররা দাবি করে যে, তারা কখনো পুনরুত্থিত হবে না। বলো, অবশ্যই হবে, আমার রবের কসম, তোমরা নিশ্চয় পুনরুত্থিত হবে। অতঃপর তোমাদের অবহিত করা হবে যা তোমরা করতে। এটা আল্লাহর পক্ষে সহজ।
فَـَٔامِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَٱلنُّورِ ٱلَّذِيٓ أَنزَلۡنَاۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ
Open ayah 64:8অতএব, তোমরা আল্লাহ, তাঁর রাসূল এবং আমি যে নূর অবতীর্ণ করেছি, তার প্রতি ঈমান আনো। তোমরা যা করো, সে বিষয়ে আল্লাহ সম্যক জ্ঞাত।
يَوۡمَ يَجۡمَعُكُمۡ لِيَوۡمِ ٱلۡجَمۡعِۖ ذَٰلِكَ يَوۡمُ ٱلتَّغَابُنِۗ وَمَن يُؤۡمِنۢ بِٱللَّهِ وَيَعۡمَلۡ صَٰلِحٗا يُكَفِّرۡ عَنۡهُ سَيِّـَٔاتِهِۦ وَيُدۡخِلۡهُ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ
Open ayah 64:9যেদিন তিনি তোমাদের সমবেত করবেন সমাবেশের দিনে। এ দিন হার-জিতের দিন। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে এবং সৎকাজ করে, তিনি তার পাপসমূহ মোচন করাবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদ-নদী, তারা সেখানে চিরস্থায়ী। এটাই মহাসাফল্য।
وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِ خَٰلِدِينَ فِيهَاۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ
Open ayah 64:10আর যারা কুফুরি করে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করে, তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে স্থায়ী। তা কতই না মন্দ প্রত্যাবর্তনস্থল।
مَآ أَصَابَ مِن مُّصِيبَةٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۗ وَمَن يُؤۡمِنۢ بِٱللَّهِ يَهۡدِ قَلۡبَهُۥۚ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ
Open ayah 64:11কোনো বিপদ আল্লাহর অনুমতি ছাড়া আপতিত হয় না এবং যে আল্লাহর প্রতি ঈমান আনে, তিনি তার অন্তরকে হিদায়াত দান করেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।
وَأَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَۚ فَإِن تَوَلَّيۡتُمۡ فَإِنَّمَا عَلَىٰ رَسُولِنَا ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ
Open ayah 64:12তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমার রাসূলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া।
ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ
Open ayah 64:13আল্লাহ; তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। অতএব, মু’মিনরা যেন আল্লাহর ওপর ভরসা করে।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّ مِنۡ أَزۡوَٰجِكُمۡ وَأَوۡلَٰدِكُمۡ عَدُوّٗا لَّكُمۡ فَٱحۡذَرُوهُمۡۚ وَإِن تَعۡفُواْ وَتَصۡفَحُواْ وَتَغۡفِرُواْ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ
Open ayah 64:14হে মু’মিনগণ, তোমাদের কোনো কোনো স্ত্রী ও সন্তান-সন্ততি তোমাদের দুশমন। অতএব, তাদের ব্যাপারে সতর্ক থাকো। যদি মার্জনা করো, উপেক্ষা করো, এবং ক্ষমা করো, তবে আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু।
إِنَّمَآ أَمۡوَٰلُكُمۡ وَأَوۡلَٰدُكُمۡ فِتۡنَةٞۚ وَٱللَّهُ عِندَهُۥٓ أَجۡرٌ عَظِيمٞ
Open ayah 64:15তোমাদের ধনসম্পদ ও সন্তানসন্ততি তো কেবল পরীক্ষা। আর আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কার।
فَٱتَّقُواْ ٱللَّهَ مَا ٱسۡتَطَعۡتُمۡ وَٱسۡمَعُواْ وَأَطِيعُواْ وَأَنفِقُواْ خَيۡرٗا لِّأَنفُسِكُمۡۗ وَمَن يُوقَ شُحَّ نَفۡسِهِۦ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ
Open ayah 64:16অতএব, তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো, শোনো, আনুগত্য করো এবং ব্যয় করো। এটা তোমাদের জন্যে কল্যাণকর। যারা মনের কার্পণ্য থেকে মুক্ত, তারাই হচ্ছে সফল।
إِن تُقۡرِضُواْ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا يُضَٰعِفۡهُ لَكُمۡ وَيَغۡفِرۡ لَكُمۡۚ وَٱللَّهُ شَكُورٌ حَلِيمٌ
Open ayah 64:17যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো, তিনি তোমাদের জন্যে তা বহু গুণ করে দেবেন এবং তোমাদের ক্ষমা করবেন। আল্লাহ গুণগ্রাহী, সহনশীল।
عَٰلِمُ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
Open ayah 64:18তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, পরাক্রমশালী, প্রজ্ঞাময়।