المنافقون

Al-Munaafiqoon

The Hypocrites · Surah 63 · Ayahs: 11 · Medinan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. إِذَا جَآءَكَ ٱلۡمُنَٰفِقُونَ قَالُواْ نَشۡهَدُ إِنَّكَ لَرَسُولُ ٱللَّهِۗ وَٱللَّهُ يَعۡلَمُ إِنَّكَ لَرَسُولُهُۥ وَٱللَّهُ يَشۡهَدُ إِنَّ ٱلۡمُنَٰفِقِينَ لَكَٰذِبُونَ

    Open ayah 63:1

    যখন মুনাফিকরা তোমার কাছে আসে, তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ জানেন যে, তুমি অবশ্যই তাঁর রাসূল এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী।

  2. ٱتَّخَذُوٓاْ أَيۡمَٰنَهُمۡ جُنَّةٗ فَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِۚ إِنَّهُمۡ سَآءَ مَا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 63:2

    তারা তাদের শপথগুলোকে ঢালরূপে ব্যবহার করে। অতঃপর তারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। তারা যা করছে, তা খুবই মন্দ।

  3. ذَٰلِكَ بِأَنَّهُمۡ ءَامَنُواْ ثُمَّ كَفَرُواْ فَطُبِعَ عَلَىٰ قُلُوبِهِمۡ فَهُمۡ لَا يَفۡقَهُونَ

    Open ayah 63:3

    এটা এজন্য যে, তারা ঈমান আনার পর কুফুরি করেছে। ফলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। তাই, তারা বুঝে না।

  4. ۞وَإِذَا رَأَيۡتَهُمۡ تُعۡجِبُكَ أَجۡسَامُهُمۡۖ وَإِن يَقُولُواْ تَسۡمَعۡ لِقَوۡلِهِمۡۖ كَأَنَّهُمۡ خُشُبٞ مُّسَنَّدَةٞۖ يَحۡسَبُونَ كُلَّ صَيۡحَةٍ عَلَيۡهِمۡۚ هُمُ ٱلۡعَدُوُّ فَٱحۡذَرۡهُمۡۚ قَٰتَلَهُمُ ٱللَّهُۖ أَنَّىٰ يُؤۡفَكُونَ

    Open ayah 63:4

    তুমি যখন তাদের দেখো, তখন তাদের দেহের গড়ন তোমাকে মুগ্ধ করে। আর যদি তারা কথা বলে, তবে তুমি তাদের কথা (সাগ্রহে) শোনো। যদিও তারা যেন দেওয়ালে ঠেস দেওয়া কাঠ। প্রত্যেক বড় আওয়াজকে তারা নিজেদের বিরুদ্ধে মনে করে। তারাই শত্রু; অতএব, তাদের সম্পর্কে সতর্ক হও। ধ্বংস করুন আল্লাহ তাদেরকে। তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে কোথায়?

  5. وَإِذَا قِيلَ لَهُمۡ تَعَالَوۡاْ يَسۡتَغۡفِرۡ لَكُمۡ رَسُولُ ٱللَّهِ لَوَّوۡاْ رُءُوسَهُمۡ وَرَأَيۡتَهُمۡ يَصُدُّونَ وَهُم مُّسۡتَكۡبِرُونَ

    Open ayah 63:5

    যখন তাদের বলা হয়, তোমরা এসো, আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমাপ্রার্থনা করবেন, তখন তারা মাথা ঘুরিয়ে নেয় এবং তুমি তাদের দেখবে যে, তারা দম্ভভরে ফিরে যায়।

  6. سَوَآءٌ عَلَيۡهِمۡ أَسۡتَغۡفَرۡتَ لَهُمۡ أَمۡ لَمۡ تَسۡتَغۡفِرۡ لَهُمۡ لَن يَغۡفِرَ ٱللَّهُ لَهُمۡۚ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡفَٰسِقِينَ

    Open ayah 63:6

    তুমি তাদের জন্য ক্ষমাপ্রার্থনা করো অথবা না করো, উভয়ই তাদের ক্ষেত্রে সমান। আল্লাহ কখনো তাদের ক্ষমা করবেন না। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হিদায়াত দান করেন না।

  7. هُمُ ٱلَّذِينَ يَقُولُونَ لَا تُنفِقُواْ عَلَىٰ مَنۡ عِندَ رَسُولِ ٱللَّهِ حَتَّىٰ يَنفَضُّواْۗ وَلِلَّهِ خَزَآئِنُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَلَٰكِنَّ ٱلۡمُنَٰفِقِينَ لَا يَفۡقَهُونَ

    Open ayah 63:7

    তারাই বলে, আল্লাহর রাসূলের সাহচর্যে যারা আছে তাদের জন্যে ব্যয় করো না। যতক্ষণ না তারা সরে পড়ে। আসমান ও যমিনের ধন-ভান্ডার আল্লাহরই; কিন্তু মুনাফিকরা তা বোঝে না।

  8. يَقُولُونَ لَئِن رَّجَعۡنَآ إِلَى ٱلۡمَدِينَةِ لَيُخۡرِجَنَّ ٱلۡأَعَزُّ مِنۡهَا ٱلۡأَذَلَّۚ وَلِلَّهِ ٱلۡعِزَّةُ وَلِرَسُولِهِۦ وَلِلۡمُؤۡمِنِينَ وَلَٰكِنَّ ٱلۡمُنَٰفِقِينَ لَا يَعۡلَمُونَ

    Open ayah 63:8

    তারাই বলে, আমরা যদি মাদীনায় প্রত্যাবর্তন করি, তবে সেখান থেকে সম্মানিতরা অবশ্যই হীনদের বহিষ্কৃত করবে। মান-সম্মান ও শক্তি তো আল্লাহ, তাঁর রাসূল ও মু’মিনদেরই; কিন্তু মুনাফিকরা তা জানে না।

  9. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُلۡهِكُمۡ أَمۡوَٰلُكُمۡ وَلَآ أَوۡلَٰدُكُمۡ عَن ذِكۡرِ ٱللَّهِۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ

    Open ayah 63:9

    হে মু’মিনগণ, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে। যারা এটা করে, তারাই তো ক্ষতিগ্রস্ত।

  10. وَأَنفِقُواْ مِن مَّا رَزَقۡنَٰكُم مِّن قَبۡلِ أَن يَأۡتِيَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ فَيَقُولَ رَبِّ لَوۡلَآ أَخَّرۡتَنِيٓ إِلَىٰٓ أَجَلٖ قَرِيبٖ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ ٱلصَّٰلِحِينَ 

    Open ayah 63:10

    আমি তোমাদেরকে যা রিযিক দিয়েছি, তা থেকে তোমাদের কারো মৃত্যু আসার আগেই ব্যয় করো। অন্যথায় সে বলবে, হে আমার রব, আমাকে আরও কিছুকাল পর্যন্ত অবকাশ দিলে না কেন? তা হলে আমি সদকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম।

  11. وَلَن يُؤَخِّرَ ٱللَّهُ نَفۡسًا إِذَا جَآءَ أَجَلُهَاۚ وَٱللَّهُ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ

    Open ayah 63:11

    আর আল্লাহ কখনো কোনো প্রাণকেই অবকাশ দেবেন না, যখন তার নির্ধারিত সময় এসে যাবে। তোমরা যা করো, আল্লাহ সে বিষয়ে সম্যক জ্ঞাত।