الجمعة

Al-Jumu'a

Friday · Surah 62 · Ayahs: 11 · Medinan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. يُسَبِّحُ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ ٱلۡمَلِكِ ٱلۡقُدُّوسِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ

    Open ayah 62:1

    আসমানসমূহ ও যমিনে যা আছে, সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। যিনি অধিপতি, মহাপবিত্র, পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  2. هُوَ ٱلَّذِي بَعَثَ فِي ٱلۡأُمِّيِّـۧنَ رَسُولٗا مِّنۡهُمۡ يَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِهِۦ وَيُزَكِّيهِمۡ وَيُعَلِّمُهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَإِن كَانُواْ مِن قَبۡلُ لَفِي ضَلَٰلٖ مُّبِينٖ

    Open ayah 62:2

    তিনিই উম্মিদের (নিরক্ষরদের) মধ্য থেকে তাদের একজনকে রাসূল করে পাঠিয়েছেন, যে তাদের কাছে তেলাওয়াত করে তাঁর আয়াতসমূহ, তাদেরকে পরিশুদ্ধ করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমত। যদিও ইতোপূর্বে তারা স্পষ্ট পথভ্রষ্টতায় ছিল।

  3. وَءَاخَرِينَ مِنۡهُمۡ لَمَّا يَلۡحَقُواْ بِهِمۡۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

    Open ayah 62:3

    আর তাদের পরবর্তীরা, এখনো যারা তাদের সাথে মিলিত হয়নি (তাদেরকেও পরিশুদ্ধ করে ও শিক্ষা দেয়)। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  4. ذَٰلِكَ فَضۡلُ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۚ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ

    Open ayah 62:4

    এটা আল্লাহর কৃপা, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। আল্লাহ মহা-অনুগ্রহশীল।

  5. مَثَلُ ٱلَّذِينَ حُمِّلُواْ ٱلتَّوۡرَىٰةَ ثُمَّ لَمۡ يَحۡمِلُوهَا كَمَثَلِ ٱلۡحِمَارِ يَحۡمِلُ أَسۡفَارَۢاۚ بِئۡسَ مَثَلُ ٱلۡقَوۡمِ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِۚ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 62:5

    যাদের তাওরাতের দায়িত্বভার দেওয়া হয়েছিল, অতঃপর তারা তার ভার বহন করেনি, তাদের দৃষ্টান্ত সেই গাধার মতো, যে পুস্তক বহন করে। সে সম্প্রদায়ের দৃষ্টান্ত কত নিকৃষ্ট, যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলে! আল্লাহ সীমালঙ্ঘনকারী সম্প্রদায়কে হিদায়াত দান করেন না।

  6. قُلۡ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ هَادُوٓاْ إِن زَعَمۡتُمۡ أَنَّكُمۡ أَوۡلِيَآءُ لِلَّهِ مِن دُونِ ٱلنَّاسِ فَتَمَنَّوُاْ ٱلۡمَوۡتَ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 62:6

    বলো, হে ইয়াহূদি সম্প্রদায়, যদি তোমরা দাবি করো যে, তোমরাই আল্লাহর বন্ধু; অন্য কোনো মানবসম্প্রদায় নয়, তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও।

  7. وَلَا يَتَمَنَّوۡنَهُۥٓ أَبَدَۢا بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلظَّٰلِمِينَ

    Open ayah 62:7

    তারা নিজেদের কৃতকাজের কারণে কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহ সীমালঙ্ঘনকারীদের সম্পর্কে সম্যক জ্ঞাত।

  8. قُلۡ إِنَّ ٱلۡمَوۡتَ ٱلَّذِي تَفِرُّونَ مِنۡهُ فَإِنَّهُۥ مُلَٰقِيكُمۡۖ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَٰلِمِ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 62:8

    বলো, যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছো, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখামুখি হবে, অতঃপর তোমাদের অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। তিনি তোমাদের জানিয়ে দেবেন সেসব কর্ম, যা তোমরা করতে।

  9. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا نُودِيَ لِلصَّلَوٰةِ مِن يَوۡمِ ٱلۡجُمُعَةِ فَٱسۡعَوۡاْ إِلَىٰ ذِكۡرِ ٱللَّهِ وَذَرُواْ ٱلۡبَيۡعَۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ

    Open ayah 62:9

    হে মু’মিনগণ, জুম ’ আর দিনে যখন সালাতের আযান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের জন্য দ্রুত অগ্রসর হও, এবং বেচাকেনা ছেড়ে দাও। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলদ্ধি করো।

  10. فَإِذَا قُضِيَتِ ٱلصَّلَوٰةُ فَٱنتَشِرُواْ فِي ٱلۡأَرۡضِ وَٱبۡتَغُواْ مِن فَضۡلِ ٱللَّهِ وَٱذۡكُرُواْ ٱللَّهَ كَثِيرٗا لَّعَلَّكُمۡ تُفۡلِحُونَ 

    Open ayah 62:10

    অতঃপর যখন সালাত সমাপ্ত হবে, তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আর আল্লাহকে অধিক স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও।

  11. وَإِذَا رَأَوۡاْ تِجَٰرَةً أَوۡ لَهۡوًا ٱنفَضُّوٓاْ إِلَيۡهَا وَتَرَكُوكَ قَآئِمٗاۚ قُلۡ مَا عِندَ ٱللَّهِ خَيۡرٞ مِّنَ ٱللَّهۡوِ وَمِنَ ٱلتِّجَٰرَةِۚ وَٱللَّهُ خَيۡرُ ٱلرَّٰزِقِينَ

    Open ayah 62:11

    যখন তারা কোনো ক্রয়-বিক্রয় বা খেল-তামাশা দেখে, তখন তারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে সেদিকে ছুটে যায়। বলো, আল্লাহর কাছে যা আছে, তা খেল-তামাশা ও ক্রয়-বিক্রয় অপেক্ষা উৎকৃষ্ট। আল্লাহ সর্বোত্তম রিযিকদাতা।