الأعلى
Al-A'laa
Translation: Bangla - Bayaan Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى
Open ayah 87:1তুমি তোমার সুমহান রবের নামের তাসবীহ পাঠ কর,
ٱلَّذِي خَلَقَ فَسَوَّىٰ
Open ayah 87:2যিনি সৃষ্টি করেন। অতঃপর সুসম করেন।
وَٱلَّذِي قَدَّرَ فَهَدَىٰ
Open ayah 87:3আর যিনি নিরূপণ করেন অতঃপর পথ নির্দেশ দেন।
وَٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ
Open ayah 87:4আর যিনি তৃণ-লতা বের করেন।
فَجَعَلَهُۥ غُثَآءً أَحۡوَىٰ
Open ayah 87:5তারপর তা কালো খড়-কুটায় পরিণত করেন।
سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰٓ
Open ayah 87:6আমি তোমাকে পড়িয়ে দেব অতঃপর তুমি ভুলবে না।
إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا يَخۡفَىٰ
Open ayah 87:7আল্লাহ যা চান তা ছাড়া। নিশ্চয় তিনি জানেন, যা প্রকাশ্য এবং যা গোপন থাকে।
وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ
Open ayah 87:8আর আমি তোমাকে সহজ বিষয় সহজ করে দেব।
فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ
Open ayah 87:9অতঃপর উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসু হয়।
سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ
Open ayah 87:10সে-ই উপদেশ গ্রহণ করে, যে ভয় করে ।
وَيَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى
Open ayah 87:11আর হতভাগাই তা এড়িয়ে যায়।
ٱلَّذِي يَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ
Open ayah 87:12যে ভয়াবহ আগুনে প্রবেশ করবে।
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ
Open ayah 87:13তারপর সে সেখানে মরবেও না এবং বাঁচবেও না।
قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ
Open ayah 87:14অবশ্যই সাফল্য লাভ করবে যে আত্মশুদ্ধি করবে,
وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ
Open ayah 87:15আর তার রবের নাম স্মরণ করবে, অতঃপর সালাত আদায় করবে।
بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا
Open ayah 87:16বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ।
وَٱلۡأٓخِرَةُ خَيۡرٞ وَأَبۡقَىٰٓ
Open ayah 87:17অথচ আখিরাত সর্বোত্তম ও স্থায়ী।
إِنَّ هَٰذَا لَفِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ
Open ayah 87:18নিশ্চয় এটা আছে পূর্ববর্তী সহীফাসমূহে।
صُحُفِ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ
Open ayah 87:19ইবরাহীম ও মূসার সহীফাসমূহে।