الإنفطار
Al-Infitaar
Translation: Bangla - Muhiuddin Khan · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ
Open ayah 82:1যখন আকাশ বিদীর্ণ হবে,
وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ
Open ayah 82:2যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে,
وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ
Open ayah 82:3যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,
وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ
Open ayah 82:4এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে,
عَلِمَتۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ
Open ayah 82:5তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।
يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ
Open ayah 82:6হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?
ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ
Open ayah 82:7যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।
فِيٓ أَيِّ صُورَةٖ مَّا شَآءَ رَكَّبَكَ
Open ayah 82:8যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।
كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ
Open ayah 82:9কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।
وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ
Open ayah 82:10অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।
كِرَامٗا كَٰتِبِينَ
Open ayah 82:11সম্মানিত আমল লেখকবৃন্দ।
يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ
Open ayah 82:12তারা জানে যা তোমরা কর।
إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٖ
Open ayah 82:13সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে।
وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٖ
Open ayah 82:14এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে;
يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ
Open ayah 82:15তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে।
وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ
Open ayah 82:16তারা সেখান থেকে পৃথক হবে না।
وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ
Open ayah 82:17আপনি জানেন, বিচার দিবস কি?
ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ
Open ayah 82:18অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি?
يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٞ لِّنَفۡسٖ شَيۡـٔٗاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذٖ لِّلَّهِ
Open ayah 82:19যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কর্তৃত্ব হবে আল্লাহর।