الزلزلة
Az-Zalzala
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا زُلۡزِلَتِ ٱلۡأَرۡضُ زِلۡزَالَهَا
Open ayah 99:1যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,
وَأَخۡرَجَتِ ٱلۡأَرۡضُ أَثۡقَالَهَا
Open ayah 99:2এবং পৃথিবী যখন তার বোঝাগুলো বের করে দেবে।
وَقَالَ ٱلۡإِنسَٰنُ مَا لَهَا
Open ayah 99:3এবং মানুষ বলবে, তার কী হলো?
يَوۡمَئِذٖ تُحَدِّثُ أَخۡبَارَهَا
Open ayah 99:4সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,
بِأَنَّ رَبَّكَ أَوۡحَىٰ لَهَا
Open ayah 99:5কারণ, তোমার রব তাকে আদেশ করেছেন।
يَوۡمَئِذٖ يَصۡدُرُ ٱلنَّاسُ أَشۡتَاتٗا لِّيُرَوۡاْ أَعۡمَٰلَهُمۡ
Open ayah 99:6সেদিন মানুষ বিভিন্ন দলে বের হয়ে আসবে, যেন তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়।
فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ
Open ayah 99:7অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে।
وَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٖ شَرّٗا يَرَهُۥ
Open ayah 99:8আর কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।