البينة
Al-Bayyina
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
لَمۡ يَكُنِ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ وَٱلۡمُشۡرِكِينَ مُنفَكِّينَ حَتَّىٰ تَأۡتِيَهُمُ ٱلۡبَيِّنَةُ
Open ayah 98:1আহলে কিতাবদের মধ্যে যারা কাফির ও মুশরিক তারা প্রত্যাবর্তনকারী হবে না, যতক্ষণ না তাদের কাছে পৌঁছে সুস্পষ্ট প্রমাণ।
رَسُولٞ مِّنَ ٱللَّهِ يَتۡلُواْ صُحُفٗا مُّطَهَّرَةٗ
Open ayah 98:2আল্লাহর নিকট থেকে একজন রাসূল, যে তিলাওয়াত করবে পবিত্র সহীফাসমূহ,
فِيهَا كُتُبٞ قَيِّمَةٞ
Open ayah 98:3যাতে আছে সুপ্রতিষ্ঠিত বিধানাবলী।
وَمَا تَفَرَّقَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ ٱلۡبَيِّنَةُ
Open ayah 98:4আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তারা তো বিভক্ত হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পর।
وَمَآ أُمِرُوٓاْ إِلَّا لِيَعۡبُدُواْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ حُنَفَآءَ وَيُقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُواْ ٱلزَّكَوٰةَۚ وَذَٰلِكَ دِينُ ٱلۡقَيِّمَةِ
Open ayah 98:5অথচ তাদের এই নির্দেশ করা হয়েছে যে, তারা আল্লাহর ইবাদাত করবে বিশুদ্ধভাবে শুধু তাঁরই আনুগত্য করে, একনিষ্ঠভাবে, আর সালাত কায়েম করবে এবং যাকাত প্রদান করবে। এটাই প্রতিষ্ঠিত ধর্ম।
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ وَٱلۡمُشۡرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآۚ أُوْلَٰٓئِكَ هُمۡ شَرُّ ٱلۡبَرِيَّةِ
Open ayah 98:6আহলে কিতাবদের মধ্যে যারা কুফুরি করেছে এবং মুশরিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে, তারাই সৃষ্টির অধম।
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ أُوْلَٰٓئِكَ هُمۡ خَيۡرُ ٱلۡبَرِيَّةِ
Open ayah 98:7নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, তারাই সৃষ্টির শ্রেষ্ঠ।
جَزَآؤُهُمۡ عِندَ رَبِّهِمۡ جَنَّٰتُ عَدۡنٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ رَّضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُۚ ذَٰلِكَ لِمَنۡ خَشِيَ رَبَّهُۥ
Open ayah 98:8তাদের রবের কাছে রয়েছে তাদের প্রতিদান স্থায়ী জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নদ-নদী। তারা সেখানে স্থায়ী হবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা তার জন্যে, যে তার রবকে ভয় করে।