الزلزلة
Az-Zalzala
Translation: Bangla - Mufti Taqi Usmani · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا زُلۡزِلَتِ ٱلۡأَرۡضُ زِلۡزَالَهَا
Open ayah 99:1যখন পৃথিবীকে আপন কম্পনে ঝাঁকিয়ে দেওয়া হবে
وَأَخۡرَجَتِ ٱلۡأَرۡضُ أَثۡقَالَهَا
Open ayah 99:2এবং ভূমি তার ভার বের করে দেবে
وَقَالَ ٱلۡإِنسَٰنُ مَا لَهَا
Open ayah 99:3এবং মানুষ বলবে, তার কী হল?
يَوۡمَئِذٖ تُحَدِّثُ أَخۡبَارَهَا
Open ayah 99:4সে দিন পৃথিবী তার যাবতীয় সংবাদ জানিয়ে দেবে।
بِأَنَّ رَبَّكَ أَوۡحَىٰ لَهَا
Open ayah 99:5কেননা তোমার প্রতিপালক তাকে সেই আদেশই করবেন।
يَوۡمَئِذٖ يَصۡدُرُ ٱلنَّاسُ أَشۡتَاتٗا لِّيُرَوۡاْ أَعۡمَٰلَهُمۡ
Open ayah 99:6সে দিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রত্যাবর্তন করবে, কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে।
فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ
Open ayah 99:7সুতরাং কেউ অণু পরিমাণ সৎকর্ম করে থাকলে সে তা দেখতে পাবে
وَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٖ شَرّٗا يَرَهُۥ
Open ayah 99:8এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করে থাকলে তাও দেখতে পাবে।