العلق
Al-Alaq
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ
Open ayah 96:1পড় তোমার প্রভুর নাম নিয়ে, যিনি (সবকিছু) সৃষ্টি করেছেন।
خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ
Open ayah 96:2তিনি মানুষ সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত থেকে।
ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ
Open ayah 96:3পড়, তোমার প্রভু তো পরম দানশীল;
ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ
Open ayah 96:4যিনি কলমের সাহায্যে শিখিয়েছেন;
عَلَّمَ ٱلۡإِنسَٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ
Open ayah 96:5শিখিয়েছেন মানুষকে যা সে জানত না।
كَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ
Open ayah 96:6না না, মানুষ অবশ্যই সীমালংঘন করে,
أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰٓ
Open ayah 96:7এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰٓ
Open ayah 96:8নিশ্চয়ই তোমার প্রভুর কাছেই প্রত্যাবর্তন (অবধারিত)।
أَرَءَيۡتَ ٱلَّذِي يَنۡهَىٰ
Open ayah 96:9তুমি কি তাকে (আবু জাহ্লকে) দেখেছো, যে বাধা দেয়
عَبۡدًا إِذَا صَلَّىٰٓ
Open ayah 96:10এক বান্দাকে (নবীকে) যখন সে নামায পড়ে?
أَرَءَيۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰٓ
Open ayah 96:11বল দেখি, যদি সে (নবী) সৎপথে থাকে
أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰٓ
Open ayah 96:12অথবা তাকওয়া অবলম্বনের নির্দেশ দেয়! (তবুও কি সে তার সাথে এমন আচরণ করবে?)
أَرَءَيۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ
Open ayah 96:13বল দেখি, যদি সে (আবু জাহ্ল) অবিশ্বাস করে ও মুখ ফিরিয়ে নেয়! (তার পরেও কি তার এমন কাজ শোভা পায়?)
أَلَمۡ يَعۡلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ
Open ayah 96:14সে কি জানে না যে, আল্লাহ (তার আচরণ) দেখছেন?
كَلَّا لَئِن لَّمۡ يَنتَهِ لَنَسۡفَعَۢا بِٱلنَّاصِيَةِ
Open ayah 96:15না না, যদি সে (তার এহেন আচরণ থেকে) বিরত না হয় তাহলে অবশ্যই আমি মাথার সামনের কেশগুচ্ছ ধরে (তাকে) টেনে আনব;
نَاصِيَةٖ كَٰذِبَةٍ خَاطِئَةٖ
Open ayah 96:16এক মিথ্যাবাদী, পাপী (ব্যক্তির) কেশগুচ্ছ।
فَلۡيَدۡعُ نَادِيَهُۥ
Open ayah 96:17অতএব, সে যেন তার সভাসদদেরকে (সাহায্যের জন্য) ডাকে।
سَنَدۡعُ ٱلزَّبَانِيَةَ
Open ayah 96:18আমিও জাহান্নামে নিয়ে যাওয়ার দায়িেত্ব নিয়োজিত ফেরেশতাদেরকে ডাকব।
كَلَّا لَا تُطِعۡهُ وَٱسۡجُدۡۤ وَٱقۡتَرِب۩
Open ayah 96:19না না, তুমি তার (আবু জাহ্লের) আনুগত্য করো না (কথামতো চলো না); বরং (আল্লাহকে) সেজদা করো ও (তাঁর) নৈকট্য অর্জন কর।সেজদা