القدر
Al-Qadr
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِنَّآ أَنزَلۡنَٰهُ فِي لَيۡلَةِ ٱلۡقَدۡرِ
Open ayah 97:1আমি তা (কোরআন) লাইলাতুল ক্বাদ্র-এ (মর্যাদার রাতে) নাযিল করেছি।
وَمَآ أَدۡرَىٰكَ مَا لَيۡلَةُ ٱلۡقَدۡرِ
Open ayah 97:2তুমি কি জান, লাইলাতুল ক্বাদ্র কি? (তার মর্যাদা কত?)
لَيۡلَةُ ٱلۡقَدۡرِ خَيۡرٞ مِّنۡ أَلۡفِ شَهۡرٖ
Open ayah 97:3লাইলাতুল ক্বাদ্র এক হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। (অর্থাৎ এই রাতে এবাদত-বন্দেগির ছওয়াব এক হাজার মাসের {৮৩ বছর ৪ মাসের} এবাদত-বন্দেগির ছওয়াবের চেয়ে বেশি।)
تَنَزَّلُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذۡنِ رَبِّهِم مِّن كُلِّ أَمۡرٖ
Open ayah 97:4তাতে (এ রাতে) ফেরেশতারা এবং জিবরাঈল তাদের প্রভুর অনুমতিক্রমে প্রতিটি নির্দেশ নিয়ে নেমে আসে;
سَلَٰمٌ هِيَ حَتَّىٰ مَطۡلَعِ ٱلۡفَجۡرِ
Open ayah 97:5(সারারাত জুড়ে মুমিন বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাজ করে) শান্তি; এ রাত (রাতের এই মর্যাদা) ঊষার আবির্ভাব পর্যন্ত থাকে।