البينة
Al-Bayyina
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
لَمۡ يَكُنِ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ وَٱلۡمُشۡرِكِينَ مُنفَكِّينَ حَتَّىٰ تَأۡتِيَهُمُ ٱلۡبَيِّنَةُ
Open ayah 98:1কিতাবধারী (ইহুদি ও খ্রিষ্টান) এবং মুশরিকদের মধ্যে যারা (সত্যকে) অবিশ্বাস করে তারা স্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত তাদের অবিশ্বাস ছাড়ত না;
رَسُولٞ مِّنَ ٱللَّهِ يَتۡلُواْ صُحُفٗا مُّطَهَّرَةٗ
Open ayah 98:2(সে প্রমাণ হল) আল্লাহর পক্ষ থেকে এক রসূল (মুহাম্মাদ স.), যে (কোরআনের) পবিত্র পৃষ্ঠাসমূহ পাঠ করে।
فِيهَا كُتُبٞ قَيِّمَةٞ
Open ayah 98:3এতে আছে (আল্লাহর) সঠিক বিধানমালা।
وَمَا تَفَرَّقَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ ٱلۡبَيِّنَةُ
Open ayah 98:4আর কিতাবধারীরা তো তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরই বিভক্ত হল (ভিন্নমত পোষণ করল)।
وَمَآ أُمِرُوٓاْ إِلَّا لِيَعۡبُدُواْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ حُنَفَآءَ وَيُقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُواْ ٱلزَّكَوٰةَۚ وَذَٰلِكَ دِينُ ٱلۡقَيِّمَةِ
Open ayah 98:5অথচ তাদেরকে এই আদেশই দেওয়া হয়েছিল যে, দ্বীনকে কেবল তাঁরই জন্য নিবেদিত করে একনিষ্ঠভাবে তারা আল্লাহর ইবাদত করবে এবং নামায কায়েম করবে ও যাকাত দেবে; আর এটাই তো সঠিক দ্বীন।
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ وَٱلۡمُشۡرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآۚ أُوْلَٰٓئِكَ هُمۡ شَرُّ ٱلۡبَرِيَّةِ
Open ayah 98:6কিতাবধারী (ইহুদি ও খ্রিষ্টান) এবং মুশরিকদের মধ্যে যারা (সত্যকে) অবিশ্বাস করে তারা চিরকাল জাহান্নামের আগুনে থাকবে। সকল সৃষ্টির মধ্যে তারাই নিকৃষ্ট।
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ أُوْلَٰٓئِكَ هُمۡ خَيۡرُ ٱلۡبَرِيَّةِ
Open ayah 98:7(পক্ষান্তরে) যারা (সত্যকে) বিশ্বাস করে আর সৎকাজ করে, সকল সৃষ্টির মধ্যে তারাই শ্রেষ্ঠ।
جَزَآؤُهُمۡ عِندَ رَبِّهِمۡ جَنَّٰتُ عَدۡنٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ رَّضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُۚ ذَٰلِكَ لِمَنۡ خَشِيَ رَبَّهُۥ
Open ayah 98:8তাদের প্রভুর কাছে তাদের পুরস্কার হল স্থায়ী জান্নাত, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়; সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট থাকবে। এটা (কেবল) তার জন্য যে তার প্রভুকে ভয় করে।