الهمزة
Al-Humaza
Translation: Bangla - Taisirul Quran · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَيۡلٞ لِّكُلِّ هُمَزَةٖ لُّمَزَةٍ
Open ayah 104:1দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে (সামনাসামনি) মানুষের নিন্দা করে আর (অসাক্ষাতে) দুর্নাম করে,
ٱلَّذِي جَمَعَ مَالٗا وَعَدَّدَهُۥ
Open ayah 104:2যে ধন-সম্পদ জমা করে আর বার বার গণনা করে,
يَحۡسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخۡلَدَهُۥ
Open ayah 104:3সে মনে করে যে, তার ধন-সম্পদ চিরকাল তার সাথে থাকবে,
كَلَّاۖ لَيُنۢبَذَنَّ فِي ٱلۡحُطَمَةِ
Open ayah 104:4কক্ষনো না, তাকে অবশ্যই চূর্ণ-বিচূর্ণকারীর মধ্যে নিক্ষেপ করা হবে,
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحُطَمَةُ
Open ayah 104:5তুমি কি জান চূর্ণ-বিচূর্ণকারী কী?
نَارُ ٱللَّهِ ٱلۡمُوقَدَةُ
Open ayah 104:6তা আল্লাহর প্রজ্জ্বলিত আগুন,
ٱلَّتِي تَطَّلِعُ عَلَى ٱلۡأَفۡـِٔدَةِ
Open ayah 104:7যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে।
إِنَّهَا عَلَيۡهِم مُّؤۡصَدَةٞ
Open ayah 104:8তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে,
فِي عَمَدٖ مُّمَدَّدَةِۭ
Open ayah 104:9(লেলিহান অগ্নিশিখার) উঁচু উঁচু স্তম্ভে।