العلق

Al-Alaq

The Clot · Surah 96 · Ayahs: 19 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ

    Open ayah 96:1

    পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন

  2. خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ

    Open ayah 96:2

    সৃষ্টি করেছেন মানুষকে ঝুলন্ত জমাট বস্তু (রক্তপিণ্ড) থেকে।

  3. ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ

    Open ayah 96:3

    পড়ো, তোমার রব মহা মহিমান্বিত,

  4. ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ

    Open ayah 96:4

    যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।

  5. عَلَّمَ ٱلۡإِنسَٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ

    Open ayah 96:5

    শিক্ষা দিয়েছেন মানুষকে—যা সে জানত না।

  6. كَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ

    Open ayah 96:6

    কখনো না, মানুষ তো সীমালঙ্ঘন করে,

  7. أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰٓ

    Open ayah 96:7

    এ কারণে, সে নিজেকে মনে করেছে যে সে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে।

  8. إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰٓ

    Open ayah 96:8

    নিশ্চয় তোমার রবের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত।

  9. أَرَءَيۡتَ ٱلَّذِي يَنۡهَىٰ

    Open ayah 96:9

    তুমি কি তাকে দেখেছ, যে বাধা দেয়

  10. عَبۡدًا إِذَا صَلَّىٰٓ 

    Open ayah 96:10

    এক বান্দাকে যখন সে সালাত আদায় করে?

  11. أَرَءَيۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰٓ

    Open ayah 96:11

    তুমি দেখেছ কি, যদি সে সঠিক পথের ওপর থাকে।

  12. أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰٓ

    Open ayah 96:12

    অথবা তাকওয়ার নির্দেশ দেয়।

  13. أَرَءَيۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ

    Open ayah 96:13

    তুমি দেখেছ কি, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।

  14. أَلَمۡ يَعۡلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ

    Open ayah 96:14

    তবে সে কি জানে না যে, আল্লাহ দেখেন?

  15. كَلَّا لَئِن لَّمۡ يَنتَهِ لَنَسۡفَعَۢا بِٱلنَّاصِيَةِ

    Open ayah 96:15

    কখনোই নয়, সে যদি বিরত না হয়, তবে আমি হিঁচড়ে নিয়ে যাব মাথার সামনের কেশগুচ্ছ ধরে—

  16. نَاصِيَةٖ كَٰذِبَةٍ خَاطِئَةٖ

    Open ayah 96:16

    মিথ্যাচারী, পাপিষ্ঠের কেশগুচ্ছ।

  17. فَلۡيَدۡعُ نَادِيَهُۥ

    Open ayah 96:17

    তখন, সে যেন তার সভাসদদের আহ্বান করে!

  18. سَنَدۡعُ ٱلزَّبَانِيَةَ

    Open ayah 96:18

    আমিও আহ্বান করব জাহান্নামের প্রহরীদের।

  19. كَلَّا لَا تُطِعۡهُ وَٱسۡجُدۡۤ وَٱقۡتَرِب۩

    Open ayah 96:19

    কখনোই নয়, তুমি তার আনুগত্য করবে না। তুমি সিজদাহ করো এবং আমার নৈকট্য অর্জন করো।