التين
At-Tin
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلتِّينِ وَٱلزَّيۡتُونِ
Open ayah 95:1শপথ তীন ও যাইতুনের,
وَطُورِ سِينِينَ
Open ayah 95:2শপথ সিনাই প্রান্তরস্থ তূর পাহাড়ের,
وَهَٰذَا ٱلۡبَلَدِ ٱلۡأَمِينِ
Open ayah 95:3শপথ এই নিরাপদ নগরীর।
لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِيٓ أَحۡسَنِ تَقۡوِيمٖ
Open ayah 95:4আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম অবয়বে।
ثُمَّ رَدَدۡنَٰهُ أَسۡفَلَ سَٰفِلِينَ
Open ayah 95:5অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি হীন থেকে হীনতর অবস্থায়।
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونٖ
Open ayah 95:6কিন্তু যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে সীমাহীন পুরস্কার।
فَمَا يُكَذِّبُكَ بَعۡدُ بِٱلدِّينِ
Open ayah 95:7এরপরও কীসে তোমাকে বিচার-দিবস সম্পর্কে মিথ্যাসাব্যস্তকারী করছে?
أَلَيۡسَ ٱللَّهُ بِأَحۡكَمِ ٱلۡحَٰكِمِينَ
Open ayah 95:8আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন?