المنافقون
Al-Munaafiqoon
Translation: Islamic Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا جَآءَكَ ٱلۡمُنَٰفِقُونَ قَالُواْ نَشۡهَدُ إِنَّكَ لَرَسُولُ ٱللَّهِۗ وَٱللَّهُ يَعۡلَمُ إِنَّكَ لَرَسُولُهُۥ وَٱللَّهُ يَشۡهَدُ إِنَّ ٱلۡمُنَٰفِقِينَ لَكَٰذِبُونَ
Open ayah 63:1যখন মুনাফিকরা তোমার নিকট আসে তারা বলে, ‘আমরা সাক্ষ্য দিচ্ছি যে, আপনি নিশ্চয়ই আল্লাহ্ র রাসূল।’ আল্লাহ্ জানেন যে, তুমি নিশ্চয়ই তাঁর রাসূল এবং আল্লাহ্ সাক্ষ্য দিচ্ছেন যে, মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী।
ٱتَّخَذُوٓاْ أَيۡمَٰنَهُمۡ جُنَّةٗ فَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِۚ إِنَّهُمۡ سَآءَ مَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 63:2এরা এদের শপথগুলিকে ঢালরূপে ব্যবহার করে আর এরা আল্লাহ্ র পথ হতে মানুষকে নিবৃত্ত করে। এরা যা করতেছে তা কত মন্দ!
ذَٰلِكَ بِأَنَّهُمۡ ءَامَنُواْ ثُمَّ كَفَرُواْ فَطُبِعَ عَلَىٰ قُلُوبِهِمۡ فَهُمۡ لَا يَفۡقَهُونَ
Open ayah 63:3এটা এইজন্যে যে, এরা ঈমান আনবার পর কুফরী করেছে। ফলে এদের হৃদয় মোহর করে দেওয়া হয়েছে; পরিণামে এরা বুঝে না।
۞وَإِذَا رَأَيۡتَهُمۡ تُعۡجِبُكَ أَجۡسَامُهُمۡۖ وَإِن يَقُولُواْ تَسۡمَعۡ لِقَوۡلِهِمۡۖ كَأَنَّهُمۡ خُشُبٞ مُّسَنَّدَةٞۖ يَحۡسَبُونَ كُلَّ صَيۡحَةٍ عَلَيۡهِمۡۚ هُمُ ٱلۡعَدُوُّ فَٱحۡذَرۡهُمۡۚ قَٰتَلَهُمُ ٱللَّهُۖ أَنَّىٰ يُؤۡفَكُونَ
Open ayah 63:4তুমি যখন এদের দিকে তাকাও এদের দেহাকৃতি তোমার নিকট প্রীতিকর মনে হয় এবং এরা যখন কথা বলে, তুমি সাগ্রহে এদের কথা শোনো, যদিও এরা দেওয়ালে ঠেকান কাঠের স্তম্ভসদৃশ; এরা যে কোন শোরগোলকে মনে করে এদেরই বিরুদ্ধে। এরাই শত্রু, অতএব এদের সম্পর্কে সতর্ক হও ; আল্লাহ্ এদেরকে ধ্বংস করুন ! বিভ্রান্ত হয়ে এরা কোথায় চলেছে!
وَإِذَا قِيلَ لَهُمۡ تَعَالَوۡاْ يَسۡتَغۡفِرۡ لَكُمۡ رَسُولُ ٱللَّهِ لَوَّوۡاْ رُءُوسَهُمۡ وَرَأَيۡتَهُمۡ يَصُدُّونَ وَهُم مُّسۡتَكۡبِرُونَ
Open ayah 63:5যখন এদেরকে বলা হয়, ‘তোমরা আস, আল্লাহ্ র রাসূল তোমাদের জন্যে ক্ষমা প্রার্থনা করবেন,’ তখন এরা মাথা ফিরিয়ে নেয় এবং তুমি এদেরকে দেখতে পাও, এরা দম্ভভরে ফিরে যায়।
سَوَآءٌ عَلَيۡهِمۡ أَسۡتَغۡفَرۡتَ لَهُمۡ أَمۡ لَمۡ تَسۡتَغۡفِرۡ لَهُمۡ لَن يَغۡفِرَ ٱللَّهُ لَهُمۡۚ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡفَٰسِقِينَ
Open ayah 63:6তুমি এদের জন্যে ক্ষমা প্রার্থনা কর বা না কর, উভয়ই এদের জন্যে সমান। আল্লাহ্ এদেরকে কখনও ক্ষমা করবেন না। আল্লাহ্ পাপাচারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না।
هُمُ ٱلَّذِينَ يَقُولُونَ لَا تُنفِقُواْ عَلَىٰ مَنۡ عِندَ رَسُولِ ٱللَّهِ حَتَّىٰ يَنفَضُّواْۗ وَلِلَّهِ خَزَآئِنُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَلَٰكِنَّ ٱلۡمُنَٰفِقِينَ لَا يَفۡقَهُونَ
Open ayah 63:7এরাই বলে, ‘তোমরা আল্লাহ্ র রাসূলের সহচরদের জন্যে ব্যয় কর না, যাতে এরা সরে পড়ে।’ আকাশমণ্ডলী ও পৃথিবীর ধনভাণ্ডার তো আল্লাহ্ র ই; কিন্তু মুনাফিকরা তা বুঝে না।
يَقُولُونَ لَئِن رَّجَعۡنَآ إِلَى ٱلۡمَدِينَةِ لَيُخۡرِجَنَّ ٱلۡأَعَزُّ مِنۡهَا ٱلۡأَذَلَّۚ وَلِلَّهِ ٱلۡعِزَّةُ وَلِرَسُولِهِۦ وَلِلۡمُؤۡمِنِينَ وَلَٰكِنَّ ٱلۡمُنَٰفِقِينَ لَا يَعۡلَمُونَ
Open ayah 63:8এরা বলে, ‘আমরা মদীনায় প্রত্যাবর্তন করলে সেখান হতে অবশ্যই প্রবল দুর্বলকে বহিষ্কার করবে।’ কিন্তু শক্তি তো আল্লাহ্ র ই, আর তাঁর রাসূল ও মু’মিনদের। তবে মুনাফিকরা এটা জানে না।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُلۡهِكُمۡ أَمۡوَٰلُكُمۡ وَلَآ أَوۡلَٰدُكُمۡ عَن ذِكۡرِ ٱللَّهِۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ
Open ayah 63:9‘হে মু’মিনগণ ! তোমাদের ঐশ্বর্য ও সন্তান-সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ্ র স্মরণে উদাসীন না করে, যারা উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্রস্ত।
وَأَنفِقُواْ مِن مَّا رَزَقۡنَٰكُم مِّن قَبۡلِ أَن يَأۡتِيَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ فَيَقُولَ رَبِّ لَوۡلَآ أَخَّرۡتَنِيٓ إِلَىٰٓ أَجَلٖ قَرِيبٖ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ ٱلصَّٰلِحِينَ
Open ayah 63:10আমি তোমাদেরকে যে রিযিক দিয়েছি তোমরা তা হতে ব্যয় করবে তোমাদের কারও মৃত্যু আসার পূর্বে। অন্যথায় মৃত্যু আসলে সে বলবে, ‘হে আমার প্রতিপালক! আমাকে আরও কিছুকালের জন্যে অবকাশ দিলে আমি সাদাকা দিতাম এবং সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হতাম!’
وَلَن يُؤَخِّرَ ٱللَّهُ نَفۡسًا إِذَا جَآءَ أَجَلُهَاۚ وَٱللَّهُ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ
Open ayah 63:11কিন্তু যখন কারও নির্ধারিত কাল উপস্থিত হবে, তখন আল্লাহ্ তাকে কিছুতেই অবকাশ দিবেন না। তোমরা যা কর আল্লাহ্ সে সম্বন্ধে সবিশেষ অবহিত।