العاديات
Al-Aadiyaat
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلۡعَٰدِيَٰتِ ضَبۡحٗا
Open ayah 100:1সেই সব ঘোড়ার শপথ যারা হাঁপাতে হাঁপাতে দৌড়ায়,
فَٱلۡمُورِيَٰتِ قَدۡحٗا
Open ayah 100:2যারা (ক্ষুরের আঘাতে) আগুন ধরায়
فَٱلۡمُغِيرَٰتِ صُبۡحٗا
Open ayah 100:3এবং যারা প্রভাতকালে (শত্রুদলের ওপর) আক্রমণ করে,
فَأَثَرۡنَ بِهِۦ نَقۡعٗا
Open ayah 100:4সে সময়ে ধুলো উড়ায়
فَوَسَطۡنَ بِهِۦ جَمۡعًا
Open ayah 100:5ও শত্রুদলের অভ্যন্তরে ঢুকে পড়ে!
إِنَّ ٱلۡإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٞ
Open ayah 100:6নিশ্চয়ই মানুষ তার প্রভুর প্রতি অকৃতজ্ঞ।
وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٞ
Open ayah 100:7আর সে নিজেই এর বড় সাক্ষী।
وَإِنَّهُۥ لِحُبِّ ٱلۡخَيۡرِ لَشَدِيدٌ
Open ayah 100:8এবং সম্পদের ভালবাসায় সে শক্ত (অনড়)।
۞أَفَلَا يَعۡلَمُ إِذَا بُعۡثِرَ مَا فِي ٱلۡقُبُورِ
Open ayah 100:9তাই সে কি (সেই সময়ের কথা) জানে না, যখন কবরগুলোতে যা আছে তা উঠানো হবে
وَحُصِّلَ مَا فِي ٱلصُّدُورِ
Open ayah 100:10এবং (মানুষের) মনে যা কিছু আছে তা জানিয়ে দেওয়া হবে?
إِنَّ رَبَّهُم بِهِمۡ يَوۡمَئِذٖ لَّخَبِيرُۢ
Open ayah 100:11তাদের প্রভু তাদের সেদিনের অবস্থা সম্পর্কে অবশ্যই অবগত রয়েছেন।