الليل
Al-Lail
Translation: Bangla - Mufti Taqi Usmani · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ
Open ayah 92:1শপথ রাতের, যখন তা আচ্ছন্ন করে।
وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
Open ayah 92:2এবং দিনের, যখন তা উদ্ভাসিত হয়।
وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ
Open ayah 92:3এবং সেই সত্তার, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন।
إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ
Open ayah 92:4বস্তুত তোমাদের প্রচেষ্টা বিভিন্ন রকমের
فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ
Open ayah 92:5সুতরাং যে ব্যক্তি (আল্লাহর পথে অর্থ-সম্পদ) দান করেছে ও তাকওয়া অবলম্বন করেছে
وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ
Open ayah 92:6এবং সর্বোত্তম বিষয় মনে-প্রাণে স্বীকার করে নিয়েছে,
فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ
Open ayah 92:7আমি তাকে স্বস্তিময় গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করে দেব
وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ
Open ayah 92:8পক্ষান্তরে যে ব্যক্তি কৃপণতা করল এবং (আল্লাহর প্রতি) বেপরোয়াভাব দেখাল
وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ
Open ayah 92:9এবং সর্বোত্তম বিষয়কে প্রত্যাখ্যান করল।
فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ
Open ayah 92:10আমি তার যাতনাময় স্থানে পৌঁছার ব্যবস্থা করে দেব।
وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ
Open ayah 92:11সে যখন ধ্বংস-গহ্বরে পতিত হবে, তখন তার সম্পদ তার কোন কাজে আসবে না।
إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ
Open ayah 92:12বস্তুত, পথ দেখিয়ে দেওয়া আমারই দায়িত্ব
وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ
Open ayah 92:13এবং অবশ্যই, আখেরাত ও দুনিয়া আমারই কর্তৃত্বাধীন।
فَأَنذَرۡتُكُمۡ نَارٗا تَلَظَّىٰ
Open ayah 92:14অতএব আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম এক লেলিহান আগুন সম্পর্কে।
لَا يَصۡلَىٰهَآ إِلَّا ٱلۡأَشۡقَى
Open ayah 92:15তাতে প্রবেশ করবে কেবল সেই, যে নিতান্ত হতভাগ্য
ٱلَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ
Open ayah 92:16যে সত্য প্রত্যাখ্যান করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে।
وَسَيُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى
Open ayah 92:17এবং তা থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকীকে
ٱلَّذِي يُؤۡتِي مَالَهُۥ يَتَزَكَّىٰ
Open ayah 92:18যে আত্মশুদ্ধি অর্জনের জন্য নিজ সম্পদ (আল্লাহর পথে) দান করে
وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعۡمَةٖ تُجۡزَىٰٓ
Open ayah 92:19অথচ তার উপর কারও অনুগ্রহ ছিল না, যার প্রতিদান দিতে হত,
إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ ٱلۡأَعۡلَىٰ
Open ayah 92:20বরং সে (দান করে) কেবল তার মহান প্রতিপালকের সন্তুষ্টির প্রত্যাশায়।
وَلَسَوۡفَ يَرۡضَىٰ
Open ayah 92:21নিশ্চয়ই সে অচিরেই খুশী হয়ে যাবে।