الفاتحة
Al-Faatiha
Translation: Bangla - Mufti Taqi Usmani · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
Open ayah 1:1আল্লাহর নামে শুরু, যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু।
ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 1:2সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি জগতসমূহের প্রতিপালক।
ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
Open ayah 1:3যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু,
مَٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ
Open ayah 1:4যিনি কর্মফল-দিবসের মালিক।
إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ
Open ayah 1:5[হে আল্লাহ] আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই।
ٱهۡدِنَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ
Open ayah 1:6আমাদের সরল পথে পরিচালিত কর।
صِرَٰطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ
Open ayah 1:7সেই সকল লোকের পথে, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। ওই সকল লোকের পথে নয়, যাদের প্রতি গযব নাযিল হয়েছে এবং তাদের পথেও নয়, যারা পথহারা।