التكاثر
At-Takaathur
Translation: Bangla - Taisirul Quran · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
أَلۡهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ
Open ayah 102:1অধিক (পার্থিব) সুখ সম্ভোগ লাভের মোহ তোমাদেরকে (অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে) ভুলিয়ে রেখেছে।
حَتَّىٰ زُرۡتُمُ ٱلۡمَقَابِرَ
Open ayah 102:2এমনকি (এ অবস্থাতেই) তোমরা কবরে এসে পড়।
كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ
Open ayah 102:3(তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা) মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে,
ثُمَّ كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ
Open ayah 102:4আবার বলি, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে।
كَلَّا لَوۡ تَعۡلَمُونَ عِلۡمَ ٱلۡيَقِينِ
Open ayah 102:5কক্ষনো না, তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে! (তাহলে সাবধান হয়ে যেতে)
لَتَرَوُنَّ ٱلۡجَحِيمَ
Open ayah 102:6তোমরা অবশ্য অবশ্যই জাহান্নাম দেখতে পাবে,
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيۡنَ ٱلۡيَقِينِ
Open ayah 102:7আবার বলি, তোমরা তা অবশ্য অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে,
ثُمَّ لَتُسۡـَٔلُنَّ يَوۡمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ
Open ayah 102:8তারপর তোমাদেরকে অবশ্য অবশ্যই (যা কিছু দেয়া হয়েছে এমন সব) নি‘মাত সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে।