الضحى
Ad-Dhuhaa
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلضُّحَىٰ
Open ayah 93:1শপথ পূর্বাহ্নের,
وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ
Open ayah 93:2শপথ রাতের, যখন তা নিঝুম হয়,
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
Open ayah 93:3তোমার রব তোমাকে ত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপও হননি।
وَلَلۡأٓخِرَةُ خَيۡرٞ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ
Open ayah 93:4তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেয়।
وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰٓ
Open ayah 93:5তোমার রব অচিরেই তোমাকে দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে।
أَلَمۡ يَجِدۡكَ يَتِيمٗا فَـَٔاوَىٰ
Open ayah 93:6তিনি কি তোমাকে ইয়াতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
وَوَجَدَكَ ضَآلّٗا فَهَدَىٰ
Open ayah 93:7তিনি তোমাকে পেয়েছেন অসচেতন অবস্থায় অতঃপর পথপ্রদর্শন করেছেন।
وَوَجَدَكَ عَآئِلٗا فَأَغۡنَىٰ
Open ayah 93:8তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায়, অতঃপর তিনি অভাবমুক্ত করেছেন।
فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ
Open ayah 93:9সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হবে না;
وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنۡهَرۡ
Open ayah 93:10আর সাহায্য প্রার্থীকে ধমক দেবে না।
وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ
Open ayah 93:11এবং তোমার রবের নিয়ামতের কথা বর্ণনা করো।