العلق
Al-Alaq
Translation: Bangla - Mujibur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ
Open ayah 96:1তুমি পাঠ কর তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।
خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ
Open ayah 96:2সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিন্ড হতে।
ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ
Open ayah 96:3পাঠ করঃ আর তোমার রাব্ব মহা মহিমান্বিত,
ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ
Open ayah 96:4যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।
عَلَّمَ ٱلۡإِنسَٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ
Open ayah 96:5তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতনা।
كَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ
Open ayah 96:6বস্তুতঃ মানুষতো সীমালংঘন করেই থাকে,
أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰٓ
Open ayah 96:7কারণ সে নিজেকে অভাবমুক্ত বা অমুখাপেক্ষী মনে করে।
إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰٓ
Open ayah 96:8তোমার রবের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত।
أَرَءَيۡتَ ٱلَّذِي يَنۡهَىٰ
Open ayah 96:9তুমি কি তাকে দেখেছো যে বাধা দেয় –
عَبۡدًا إِذَا صَلَّىٰٓ
Open ayah 96:10এক বান্দাকে যখন সে সালাত আদায় করে?
أَرَءَيۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰٓ
Open ayah 96:11তুমি লক্ষ্য করেছ কি যদি সে সৎ পথে থাকে?
أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰٓ
Open ayah 96:12অথবা তাকওয়ার নির্দেশ দেয়?
أَرَءَيۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ
Open ayah 96:13তুমি লক্ষ্য করেছ কি যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়?
أَلَمۡ يَعۡلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ
Open ayah 96:14তাহলে সে কি অবগত নয় যে, আল্লাহ দেখছেন?
كَلَّا لَئِن لَّمۡ يَنتَهِ لَنَسۡفَعَۢا بِٱلنَّاصِيَةِ
Open ayah 96:15সাবধান! সে যদি নিবৃত্ত না হয় তাহলে আমি তাকে অবশ্যই হেচড়িয়ে নিয়ে যাব মাথার সম্মুখ ভাগের কেশগুচ্ছ ধরে –
نَاصِيَةٖ كَٰذِبَةٍ خَاطِئَةٖ
Open ayah 96:16মিথ্যাবাদী, পাপিষ্ঠের কেশগুচ্ছ।
فَلۡيَدۡعُ نَادِيَهُۥ
Open ayah 96:17অতএব সে তার পার্শ্বচরদের আহবান করুক।
سَنَدۡعُ ٱلزَّبَانِيَةَ
Open ayah 96:18আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে।
كَلَّا لَا تُطِعۡهُ وَٱسۡجُدۡۤ وَٱقۡتَرِب۩
Open ayah 96:19সাবধান! তুমি তার অনুসরণ করনা। সাজদাহ কর ও আমার নিকটবর্তী হও। [সাজদাহ]