العلق
Al-Alaq
Translation: Bangla - Muhiuddin Khan · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ
Open ayah 96:1পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ
Open ayah 96:2সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ
Open ayah 96:3পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,
ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ
Open ayah 96:4যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,
عَلَّمَ ٱلۡإِنسَٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ
Open ayah 96:5শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
كَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ
Open ayah 96:6সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,
أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰٓ
Open ayah 96:7এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰٓ
Open ayah 96:8নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।
أَرَءَيۡتَ ٱلَّذِي يَنۡهَىٰ
Open ayah 96:9আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে
عَبۡدًا إِذَا صَلَّىٰٓ
Open ayah 96:10এক বান্দাকে যখন সে নামায পড়ে?
أَرَءَيۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰٓ
Open ayah 96:11আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।
أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰٓ
Open ayah 96:12অথবা খোদাভীতি শিক্ষা দেয়।
أَرَءَيۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ
Open ayah 96:13আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
أَلَمۡ يَعۡلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ
Open ayah 96:14সে কি জানে না যে, আল্লাহ দেখেন?
كَلَّا لَئِن لَّمۡ يَنتَهِ لَنَسۡفَعَۢا بِٱلنَّاصِيَةِ
Open ayah 96:15কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-
نَاصِيَةٖ كَٰذِبَةٍ خَاطِئَةٖ
Open ayah 96:16মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।
فَلۡيَدۡعُ نَادِيَهُۥ
Open ayah 96:17অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।
سَنَدۡعُ ٱلزَّبَانِيَةَ
Open ayah 96:18আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে
كَلَّا لَا تُطِعۡهُ وَٱسۡجُدۡۤ وَٱقۡتَرِب۩
Open ayah 96:19কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।