الضحى
Ad-Dhuhaa
Translation: Bangla - Muhiuddin Khan · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلضُّحَىٰ
Open ayah 93:1শপথ পূর্বাহ্নের,
وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ
Open ayah 93:2শপথ রাত্রির যখন তা গভীর হয়,
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
Open ayah 93:3আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।
وَلَلۡأٓخِرَةُ خَيۡرٞ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ
Open ayah 93:4আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।
وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰٓ
Open ayah 93:5আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।
أَلَمۡ يَجِدۡكَ يَتِيمٗا فَـَٔاوَىٰ
Open ayah 93:6তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
وَوَجَدَكَ ضَآلّٗا فَهَدَىٰ
Open ayah 93:7তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।
وَوَجَدَكَ عَآئِلٗا فَأَغۡنَىٰ
Open ayah 93:8তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।
فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ
Open ayah 93:9সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না;
وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنۡهَرۡ
Open ayah 93:10সওয়ালকারীকে ধমক দেবেন না।
وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ
Open ayah 93:11এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।