العلق
Al-Alaq
Translation: Islamic Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ
Open ayah 96:1পাঠ কর তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন-
خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ
Open ayah 96:2সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক’ হতে।
ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ
Open ayah 96:3পাঠ কর, আর তোমার প্রতিপালক মহামহিমান্বিত,
ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ
Open ayah 96:4যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন-
عَلَّمَ ٱلۡإِنسَٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ
Open ayah 96:5শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানত না।
كَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ
Open ayah 96:6বস্তুত মানুষ তো সীমালংঘন করেই থাকে,
أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰٓ
Open ayah 96:7কারণ সে নিজকে অভাবমুক্ত মনে করে।
إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰٓ
Open ayah 96:8তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত।
أَرَءَيۡتَ ٱلَّذِي يَنۡهَىٰ
Open ayah 96:9তুমি কি একে দেখেছ, যে বাধা দেয়,
عَبۡدًا إِذَا صَلَّىٰٓ
Open ayah 96:10এক বান্দাকে- যখন সে সালাত আদায় করে ?
أَرَءَيۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰٓ
Open ayah 96:11তুমি লক্ষ্য করেছ কি, যদি সে সৎপথে থাকে
أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰٓ
Open ayah 96:12অথবা তাক্ওয়ার নির্দেশ দেয়,
أَرَءَيۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ
Open ayah 96:13তুমি লক্ষ্য করেছ কি, যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়,
أَلَمۡ يَعۡلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ
Open ayah 96:14তবে সে কি জানে না যে, আল্লাহ্ দেখেন ?
كَلَّا لَئِن لَّمۡ يَنتَهِ لَنَسۡفَعَۢا بِٱلنَّاصِيَةِ
Open ayah 96:15সাবধান, সে যদি বিরত না হয় তবে আমি তাকে অবশ্যই হেঁচড়াইয়া নিয়ে যাব, মস্তকের সম্মুখভাগের কেশগুচ্ছ ধরে-
نَاصِيَةٖ كَٰذِبَةٍ خَاطِئَةٖ
Open ayah 96:16মিথ্যাচারী, পাপিষ্ঠের কেশগুচ্ছ।
فَلۡيَدۡعُ نَادِيَهُۥ
Open ayah 96:17অতএব সে তার পার্শ্বচরদেরকে আহ্বান করুক!
سَنَدۡعُ ٱلزَّبَانِيَةَ
Open ayah 96:18আমিও আহ্বান করব জাহান্নামের প্রহরীদেরকে।
كَلَّا لَا تُطِعۡهُ وَٱسۡجُدۡۤ وَٱقۡتَرِب۩
Open ayah 96:19সাবধান ! তুমি এর অনুসরণ কর না এবং সিজ্দা কর ও আমার নিকটবর্তী হও।