الضحى
Ad-Dhuhaa
Translation: Bangla - Bayaan Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلضُّحَىٰ
Open ayah 93:1কসম পূর্বাহ্নের,
وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ
Open ayah 93:2কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়।
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
Open ayah 93:3তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি।
وَلَلۡأٓخِرَةُ خَيۡرٞ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ
Open ayah 93:4আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম।
وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰٓ
Open ayah 93:5আর অচিরেই তোমার রব তোমাকে দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে।
أَلَمۡ يَجِدۡكَ يَتِيمٗا فَـَٔاوَىٰ
Open ayah 93:6তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
وَوَجَدَكَ ضَآلّٗا فَهَدَىٰ
Open ayah 93:7আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায়। অতঃপর তিনি পথনির্দেশ দিয়েছেন।
وَوَجَدَكَ عَآئِلٗا فَأَغۡنَىٰ
Open ayah 93:8তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব। অতঃপর তিনি সমৃদ্ধ করেছেন।
فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ
Open ayah 93:9সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না।
وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنۡهَرۡ
Open ayah 93:10আর ভিক্ষুককে তুমি ধমক দিওনা।
وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ
Open ayah 93:11আর তোমার রবের অনুগ্রহ তুমি বর্ণনা কর।