التكاثر
At-Takaathur
Translation: Bangla - Bayaan Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
أَلۡهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ
Open ayah 102:1প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে।
حَتَّىٰ زُرۡتُمُ ٱلۡمَقَابِرَ
Open ayah 102:2যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে।
كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ
Open ayah 102:3কখনো নয়, শীঘ্রই তোমরা জানবে,
ثُمَّ كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ
Open ayah 102:4তারপর কখনো নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে।
كَلَّا لَوۡ تَعۡلَمُونَ عِلۡمَ ٱلۡيَقِينِ
Open ayah 102:5কখনো নয়, তোমরা যদি নিশ্চিত জ্ঞানে জানতে!
لَتَرَوُنَّ ٱلۡجَحِيمَ
Open ayah 102:6তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে;
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيۡنَ ٱلۡيَقِينِ
Open ayah 102:7তারপর তোমরা তা নিশ্চিত চাক্ষুষ দেখবে।
ثُمَّ لَتُسۡـَٔلُنَّ يَوۡمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ
Open ayah 102:8তারপর সেদিন অবশ্যই তোমরা নিআমত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।