العاديات
Al-Aadiyaat
Translation: Bangla - Bayaan Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلۡعَٰدِيَٰتِ ضَبۡحٗا
Open ayah 100:1কসম ঊর্ধশ্বাসে ছুটে যাওয়া অশ্বরাজির,
فَٱلۡمُورِيَٰتِ قَدۡحٗا
Open ayah 100:2অতঃপর যারা ক্ষুরাঘাতে অগ্নি-স্ফূলিঙ্গ ছড়ায়,
فَٱلۡمُغِيرَٰتِ صُبۡحٗا
Open ayah 100:3অতঃপর যারা প্রত্যুষে হানা দেয়,
فَأَثَرۡنَ بِهِۦ نَقۡعٗا
Open ayah 100:4অতঃপর সে তা দ্বারা ধুলি উড়ায়,
فَوَسَطۡنَ بِهِۦ جَمۡعًا
Open ayah 100:5অতঃপর এর দ্বারা শত্রুদলের ভেতরে ঢুকে পড়ে;
إِنَّ ٱلۡإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٞ
Open ayah 100:6নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ।
وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٞ
Open ayah 100:7আর নিশ্চয় সে এর উপর (স্বয়ং) সাক্ষী হয়।
وَإِنَّهُۥ لِحُبِّ ٱلۡخَيۡرِ لَشَدِيدٌ
Open ayah 100:8আর নিশ্চয় ধন-সম্পদের লোভে সে প্রবল।
۞أَفَلَا يَعۡلَمُ إِذَا بُعۡثِرَ مَا فِي ٱلۡقُبُورِ
Open ayah 100:9তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে?
وَحُصِّلَ مَا فِي ٱلصُّدُورِ
Open ayah 100:10আর অন্তরে যা আছে তা প্রকাশিত হবে।
إِنَّ رَبَّهُم بِهِمۡ يَوۡمَئِذٖ لَّخَبِيرُۢ
Open ayah 100:11নিশ্চয় তাদের রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত।