المسد
Al-Masad
Translation: Bangla - Taisirul Quran · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
تَبَّتۡ يَدَآ أَبِي لَهَبٖ وَتَبَّ
Open ayah 111:1আবূ লাহাবের হাত দু‘টো ধ্বংস হোক, ধ্বংস হোক সে নিজে,
مَآ أَغۡنَىٰ عَنۡهُ مَالُهُۥ وَمَا كَسَبَ
Open ayah 111:2তার ধন-সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোন কাজে আসল না,
سَيَصۡلَىٰ نَارٗا ذَاتَ لَهَبٖ
Open ayah 111:3অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে,
وَٱمۡرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلۡحَطَبِ
Open ayah 111:4আর তার স্ত্রীও- যে কাঠবহনকারিণী (যে কাঁটার সাহায্যে নবী-কে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে ব’লে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাত)।
فِي جِيدِهَا حَبۡلٞ مِّن مَّسَدِۭ
Open ayah 111:5আর (দুনিয়াতে তার বহনকৃত কাঠ-খড়ির পরিবর্তে জাহান্নামে) তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে।