الماعون
Al-Maa'un
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
أَرَءَيۡتَ ٱلَّذِي يُكَذِّبُ بِٱلدِّينِ
Open ayah 107:1তুমি কি সেই লোককে দেখেছো, যে বিচারকে মিথ্যা আখ্যায়িত (অবিশ্বাস) করে?
فَذَٰلِكَ ٱلَّذِي يَدُعُّ ٱلۡيَتِيمَ
Open ayah 107:2সে তো সেই লোক যে, এতিমকে ধাক্কা দিয়ে সরিয়ে (তাড়িয়ে) দেয়;
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ
Open ayah 107:3আর মিসকীনকে (অভাবগ্রস্তকে) খাদ্যদানে (মানুষকে) উৎসাহ দেয় না।
فَوَيۡلٞ لِّلۡمُصَلِّينَ
Open ayah 107:4অতএব, দুর্ভোগ সেই নামাযীদের জন্য
ٱلَّذِينَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ
Open ayah 107:5যারা তাদের নামায আদায়ের ব্যাপারে অমনোযোগী;
ٱلَّذِينَ هُمۡ يُرَآءُونَ
Open ayah 107:6যারা লোক-দেখানোর জন্য তা করে থাকে;
وَيَمۡنَعُونَ ٱلۡمَاعُونَ
Open ayah 107:7আর প্রয়োজনীয় গৃহসামগ্রী (অন্যকে) দেয় না।